ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হজে গিয়ে ১৮ বাংলাদেশির মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১১ বার

চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এ পর্যন্ত ১৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। হজ বুলেটিনের সর্বশেষ হিসাব অনুযায়ী, মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। তাঁদের মধ্যে মক্কায় ১৩ জন এবং মদিনায় ৫ জন স্বাভাবিক কারণে মারা গেছেন। আজ বুধবার (২০ মে) হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এ তথ্য জানিয়েছেন।

এদিকে বাংলাদেশ থেকে ১৮২টি হজ ফ্লাইটে এখন পর্যন্ত ৭০ হাজার ৭৫৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ সকাল ১০টা পর্যন্ত এই ফ্লাইটগুলো জেদ্দায় অবতরণ করে। অবশিষ্ট আরও ৭ হাজার ৬৩৪ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব যাবেন। আগামীকাল ২১ মে হজ পালনের উদ্দেশ্যে সর্বশেষ ফ্লাইটটি পরিচালিত হবে।

হজ বুলেটিনে আরও বলা হয়েছে, সৌদি মেডিকেল টিম গত মঙ্গলবার পর্যন্ত ৩৮ হাজার ৮৬৪ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে এবং আইটি হেল্পডেস্ক থেকে ১৮ হাজার ৮৯৪ জন হজযাত্রীকে প্রয়োজনীয় সেবা দেওয়া হয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন। ঢাকায় সৌদি দূতাবাস এ পর্যন্ত মোট ৭৮ হাজার ৩৯০টি ভিসা ইস্যু করেছে। এবার বেসরকারি ব্যবস্থাপনায় ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি লিড এজেন্সি ও বাকিগুলো সমন্বয়কারী এজেন্সি।

এয়ারলাইন্সভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৩টি ফ্লাইটে ৩৬ হাজার ৮৩৫ জন, সৌদি এয়ারলাইন্সের ৬৬টি ফ্লাইটে ২৫ হাজার ৪৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৩টি ফ্লাইটে ৮ হাজার ৮৭৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সৌদি আরবে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগের দিন ২৬ মে পবিত্র হজ পালন করবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসলিম। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা শেষ হবে ৩০ জুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হজে গিয়ে ১৮ বাংলাদেশির মৃত্যু

আপডেট টাইম : ১১:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬