ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা, একই দিনে পালন করবে যেসব দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ২২ বার

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। রোববার (১৭ মে) জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামী সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী, আগামী ২৬ মে আরাফাত দিবস পালিত হবে এবং ২৭ মে (বুধবার) সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে। গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে, সৌদি আরবের ঘোষণার আগে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বেশ কয়েকটি মুসলিমপ্রধান দেশ ঈদের তারিখ ঘোষণা করে।

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (১৭ মে) জিলকদ মাসের সমাপ্তি হয়েছে। ফলে সোমবার (১৮ মে) থেকে দেশ দুটিতে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৭ মে (বুধবার) দেশ দুটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

তবে প্রতিবেশী দেশ ব্রুনেইতে ঈদ একদিন পরে উদযাপিত হবে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (১৮ মে) জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী, ব্রুনেইতে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে, উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া এ বছর সবার আগে আনুষ্ঠানিকভাবে জিলহজ মাস ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। দেশটিতে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হচ্ছে এবং আগামী ২৭ মে ঈদ উদযাপিত হবে।

অন্যদিকে, তুরস্ক চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পরিবর্তে আধুনিক জ্যোতির্বিজ্ঞান ও ক্যালেন্ডারভিত্তিক হিসাব অনুসরণ করে। সেই গাণিতিক হিসাব অনুযায়ী দেশটি সোমবার থেকে জিলহজ মাস শুরু এবং ২৭ মে ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানও আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে। রোববার আফগানিস্তানের সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।

আফগান সুপ্রিম কোর্ট জানায়, শনিবার সন্ধ্যায় দেশের কোনো প্রদেশ থেকেই জিলহজ মাসের চাঁদ দেখার নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। ফলে রোববার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং সোমবার (১৮ মে) থেকে দেশটিতে জিলহজ মাস গণনা শুরু হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা, একই দিনে পালন করবে যেসব দেশ

আপডেট টাইম : ১০:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬