ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

ফেব্রুয়ারিতে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬
  • ৩৫৩ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ফেব্রুয়ারিতে ভারত সফরে যাচ্ছেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে এই সফর হতে পারে।

শনিবার ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

অভিবাসন সংক্রান্ত ‘গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)’ সম্মেলনে যোগদান উপলক্ষে শুক্রবার ঢাকায় আসেন এম জে আকবর।

বৈঠকের পর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে প্রধানমন্ত্রী ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। এখন দুই দেশের কর্মকর্তারা বসে তা ঠিক করবেন।’

তিনি জানান, সাক্ষাতে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়।

ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রীর হাঙ্গেরি সফরের সময় তুর্কমেনিস্তানে বিমানের জরুরি অবতরণের বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও আগামী ১৮ ডিসেম্বর দ্বিপক্ষীয় সফরে শেখ হাসিনার ভারত যাওয়ার কথা ছিল। কিন্তু কয়েকদিন আগে তা স্থগিত করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শেখ হাসিনার এই সফর হওয়ার কথা ছিল। কর্মকর্তারা বলছেন, দুই দেশের প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে সফরসূচি প্রণয়ন কঠিন হয়ে পড়া, সফরের অনেক প্রস্তুতি নিয়ে পর্যাপ্ত সময় না থাকা এবং তিস্তা চুক্তি সম্পাদনে অগ্রগতি না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভারত সফর স্থগিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

ফেব্রুয়ারিতে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:২৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬