ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক জি এম ফারহান ইসতিয়াক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১২৪ বার

Oplus_16908288

শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কাঠামোয় নতুন রদবদল আনা হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নতুন একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারক জি এম ফারহান ইসতিয়াক।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে বদলি করে এ দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি একই মন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনিক দক্ষতা ও দায়িত্ব পালনে অভিজ্ঞতার কারণে তাকে নতুন এ দায়িত্বে আনা হয়েছে। তার নিয়োগের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, শিক্ষামন্ত্রীর সাবেক একান্ত সচিব এবং শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ড. কে এম এ এম সোহেল সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পেয়েছেন।

শিক্ষা প্রশাসনের এ রদবদলকে সরকারের চলমান সংস্কার ও কার্যক্রম ত্বরান্বিত করার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর

শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক জি এম ফারহান ইসতিয়াক

আপডেট টাইম : ০২:৪১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬