ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সংসদের কেনাকাটায় হরিলুট’ প্রতিবেদন বিষয়ে তদন্ত কমিটি গঠন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ২ বার

জাতীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামের প্রতিবেদনের প্রেক্ষিতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি প্রকাশিত ওই প্রতিবেদনে সংসদ সচিবালয়ের ক্রয়কার্য সম্পর্কে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুতই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ক্রয় সংক্রান্ত কোনো বিল পরিশোধ করা হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘সংসদের কেনাকাটায় হরিলুট’ প্রতিবেদন বিষয়ে তদন্ত কমিটি গঠন

আপডেট টাইম : ১১:৩১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬