ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

এমপি ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী হিসেবে এনামুল মোল্লার আনুষ্ঠানিক নিয়োগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৮৬ বার

Oplus_16908288

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য, সিনিয়র এডভোকেট ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন মো. এনামুল হক মোল্লা।

রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদের প্যাডে এমপি ফজলুর রহমানের স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী এলাকা-১৬৫ কিশোরগঞ্জ-৪ এর ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ সমন্বয়ের দায়িত্ব পালনের জন্য তাকে ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

এতে আরও বলা হয়, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং সংসদ সদস্যের নির্দেশক্রমে তা বহাল থাকবে।

মো. এনামুল হক মোল্লা ইটনা উপজেলার জয়সিদ্ধি গ্রামের ঐতিহ্যবাহী মোল্লাবাড়ির সন্তান। তিনি দীর্ঘদিন ধরে এমপি ফজলুর রহমানের আস্থাভাজন হিসেবে ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এবার তাকে আনুষ্ঠানিকভাবে ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলো, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

এমপি ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী হিসেবে এনামুল মোল্লার আনুষ্ঠানিক নিয়োগ

আপডেট টাইম : ১২:৩৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬