ঢাকা ০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

অবশেষে ওএসডি হলেন বিতর্কিত কর্মকর্তা কাজী কাইয়ুম শিশির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৪৭ বার

বহুল আলোচিত ও বিতর্কিত কর্মকর্তা অধ্যাপক কাজী মো. আবু কাইয়ুম শিশিরকে অবশেষে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক পদে কর্মরত ছিলেন। রবিবার (১৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে অধ্যাপক কাজী মো. আবু কাইয়ুম শিশিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন শিক্ষক-কর্মচারীরা। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ), যা মিনিস্ট্রি অডিট অফিস নামে পরিচিত, সেখানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

গত ২৪ আগস্ট তাকে ডিআইএর পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইংরেজি বিভাগের এই অধ্যাপক ‘শিশির স্যার’ নামে সমধিক পরিচিত এবং দীর্ঘদিন ইডেন কলেজে কর্মরত ছিলেন।

পরে ২০২৪ সালের ২১ নভেম্বর তাকে ডিআইএ থেকে বদলি করে ময়মনসিংহের মুমিন্নুনিসা সরকারি মহিলা কলেজে পাঠানো হয়। তবে পরবর্তীতে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ পদে যোগ দিয়ে সেখানে দায়িত্ব পালন করছিলেন। সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ওএসডি করা হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

অবশেষে ওএসডি হলেন বিতর্কিত কর্মকর্তা কাজী কাইয়ুম শিশির

আপডেট টাইম : ১১:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬