ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইভীর শাস্তি হলো আমাকে আইসক্রিম খাওয়াতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬
  • ৩৭৬ বার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে ‘শাস্তি’ দেবেনই বলে ঘোষণা দিয়েছে নগর আওয়ামী লীগের আলোচিত নেতা শামীম ওসমান। ২২ ডিসেম্বর ভোটে আইভীর জয়ের পর এই শাস্তি দেবেন তিনি।

শুক্রবার বিকালে নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, এই শাস্তি কোনো যন্ত্রণাদায়ক হবে না। আমি আইভীর কাছ থেকে আইসক্রিম খাবো মাত্র।

তিনি বলেন, ‘শাস্তি আমি ওকে অবশ্যই দেবো একটা। সেই শাস্তি হবে ২২ তারিখের পরে। জয়লাভ করার পর নেত্রীর কাছে যাবো, আপনাদেরকেও বাইরে রাখবো, চিন্তা করবেন না। আমি আইসক্রিম খেতে খুব পছন্দ করি। ওকে ফাইন করবো। বলবো, আমাকে প্রচুর আইসক্রিম খাওয়াও, বিকজ আই লাভ আইসক্রিম। আমাকে ওকে আইসক্রিম খাওয়াতেই হবে। আমার এমনিতে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে।’

পরে এক প্রশ্নের জবাবে শামীম ওসমান আবার বলেন, ‘নৌকার প্রার্থী বিজয়ী হওয়ার পর আপনাদেরকে ডাকবো, আইভীর কাছ থেকে টাকা নেবো, বলবো, আইভী টাকা দাও, আমরা আইসক্রিম খাবো।’

আইভীর পক্ষে কেন নির্বাচনী প্রচারে নামেননি-এমন এক প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ‘কাল (শনিবার) থেকে দেখবেন নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচার কাকে বলে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আইভীর শাস্তি হলো আমাকে আইসক্রিম খাওয়াতে হবে

আপডেট টাইম : ১২:০৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬