ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিকল্প সড়ক চালু হলে কুড়িল–রামপুরার যানজট অনেকাংশে কমবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৩ বার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ সরওয়ার পূর্বাচল ৩০০ ফিট রাস্তা হতে আফতাবনগর পর্যন্ত কুড়িল-রামপুরা রোডের বিকল্প সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ৪ টা তিনি এই উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, এই বিকল্প সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হলে জনগণের চলাচলে ব্যাপক সুবিধা হবে। বিশেষ করে কুড়িল-রামপুরা এলাকায় যানজট অনেকাংশে কমে আসবে। সড়কটির সংস্কার ও উন্নয়ন কাজ সকল সংস্থার সমন্বয়ে যথাসময়ে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো.শফিকুল ইসলাম খান মিল্টন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম, ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানসহ ডিএমপি ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে এই বিকল্প সড়ক চালু হলে ঢাকা মহানগরীর পূর্বাঞ্চলের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিকল্প সড়ক চালু হলে কুড়িল–রামপুরার যানজট অনেকাংশে কমবে

আপডেট টাইম : ১২:৫৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬