ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কেটে দেশকে স্বনির্ভর করার স্বপ্ন দেখেছিলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ২৩ বার

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কেটে এদেশকে স্বনির্ভর করার স্বপ্ন দেখেছিলেন। আমাদের এই সরকার জিয়াউর রহমানের সেই স্বপ্ন বাস্তবায়ন করে এদেশকে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করবে।’

মন্ত্রী আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইছেরদাড়ি খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

শহীদউদ্দীন চৌধুরী বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলাম, সবাই এক এবং ঐক্যবদ্ধ ভূমিকায় অবতীর্ণ ছিলাম। আজ সংসদ চলছে, সংসদে বিরোধী দল তাদের কথা বলছে, সরকারি দল তার উত্তর দিচ্ছে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘খালের জায়গা জনগণের। এই খালের জায়গা নিতে হলে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কাগজে-কলমে কেউ নিতে পারে না। কিন্তু বিগত সরকারের আমলে সেসবও হয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপি সরকারের প্রথম কেবিনেট সভায় সারাদেশের কৃষকদের ১০ হাজার টাকার কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার শুধু খাল খনন নয়, এর পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড, সবার জন্য স্বাস্থ্য ও শিক্ষা কর্মসূচি হাতে নিয়েছে।’

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, পুলিশ সুপার রুহুল কবীর খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চল বিভাগের প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ, জিকে সেচের প্রকল্প পরিচালক জাহেদুল ইসলাম, চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, ‘মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন কমিটি’র যুগ্ম সম্পাদক ও খাল খননের ঠিকাদার হেমন্ত কুমার সিংহ রায়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার ও স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা পানি উন্নয়নের বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ।

প্রসঙ্গত, পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এক কোটি ৫১ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খাল খনন কাজের বাস্তবায়ন করছে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড। ৩০ কিলোমিটার দৈর্ঘ্য এ খালটি প্রথম ধাপে ৭ কিলোমিটার খননের পর পর্যায়ক্রমে পুরোটাই খনন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কেটে দেশকে স্বনির্ভর করার স্বপ্ন দেখেছিলেন

আপডেট টাইম : ১১:৪৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬