ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন তুললেন রিজিয়া পারভীন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ১০৩ বার

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন আসন্ন নির্বাচনে বিএনপির হয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের আগামীর পরিকল্পনা ও রাজনৈতিক আকাঙ্ক্ষার কথা জানান। তিনি তার নিজ জেলা কিশোরগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছেন। দীর্ঘদিন ধরে সঙ্গীত অঙ্গনের সঙ্গে যুক্ত থাকলেও এবার তিনি সরাসরি সংসদীয় প্রক্রিয়ায় দেশের মানুষের সেবা করতে আগ্রহী।

মনোনয়নপত্র সংগ্রহের পর গণমাধ্যমের সামনে নিজের রাজনৈতিক লক্ষ্য ও আগামীর পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন এই শিল্পী।

এ সময় তিনি বলেন, “আমার বাড়ি কিশোরগঞ্জ। ওখান থেকেই আমি আবেদন করেছি। সেখান থেকেই আমি নির্বাচিত হতে চাই। অবশ্যই আমি নারীদের জন্য কাজ করতে চাই, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। আমি যেহেতু একজন শিল্পী, সংস্কৃতি অঙ্গন নিয়েও কাজ করতে চাই। এরই মধ্যে আমি আমার এলাকায় অনেক কাজ করেছি। প্রথমবার মনোনয়ন পেলে আমার কাজ হবে নারীদের নিয়ে কাজ করা, সংস্কৃতি নিয়ে কাজ করা।”

সংসদ সদস্য হিসেবে মনোনীত হলে কোন কোন বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন তার দুটি প্রধান অগ্রাধিকারের কথা—নারী অধিকার এবং সংস্কৃতি।

কণ্ঠশিল্পী হিসেবে দেশজুড়ে রিজিয়া পারভীনের ব্যাপক পরিচিতি রয়েছে। নব্বইয়ের দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত অসংখ্য কালজয়ী গান তিনি উপহার দিয়েছেন। এবার সুরের ভুবন ছাড়িয়ে সংসদের আসনে বসে জনগণের সেবা করাই তার বড় লক্ষ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন তুললেন রিজিয়া পারভীন

আপডেট টাইম : ১১:১৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬