ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ভিডিও কলে স্বামীর সঙ্গে ঝগড়ার পর আত্মহত্যা করলেন অভিনেত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৯১ বার

বাইরের জগতের আলো আর মনের ভেতরের অন্ধকারের দূরত্ব যে কতটা, তা আবারও বুঝিয়ে দিয়ে গেল এক মর্মান্তিক মৃত্যু। চেন্নাইয়ের নিজ বাসভবন থেকে উদ্ধার হয়েছে তামিল টেলিভিশনের জনপ্রিয় মুখ সুভাষিণী বালাসুব্রমণ্যমের নিথর দেহ।

মাত্র কয়েক বছর আগেই শ্রীলঙ্কা থেকে স্বপ্নের শহর চেন্নাইয়ে পাড়ি দিয়েছিলেন নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রাখতে। কিন্তু সেই প্রতিভার পূর্ণ বিকাশের আগেই থমকে গেল সব।

প্রাথমিক তদন্তে পুলিশ বিষয়টিকে আত্মহত্যা বলে অনুমান করছে। জানা গিয়েছে, মৃত্যুর আগে স্বামীর সঙ্গে ভিডিও কলে বিবাদে জড়িয়েছিলেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের সেই মনমালিন্য এবং মানসিক অশান্তিই কি তাকে চরম পথ বেছে নিতে বাধ্য করল? খতিয়ে দেখছে পুলিশ।

তবে এক সম্ভাবনাময় অভিনেত্রীর এমন অকাল প্রয়াণে টলিউড থেকে টলিউড— বিনোদন জগতের সব প্রান্তেই মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সুভাষিণীর মৃত্যু কেবল একটি প্রতিভার বিদায় নয়, বরং গ্ল্যামার দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা নিঃসঙ্গতার এক করুণ আখ্যান।

সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ে সুভাষিণীর মৃত্যুর খবর জানাজানি হতেই শোকস্তব্ধ হয়ে পড়ে দক্ষিণ ভারতের টিভি ইন্ডাস্ট্রি। তবে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে মৃত্যুর ঠিক দু’দিন আগে তার করা শেষ ইনস্টাগ্ৰাম পোস্টটি। ৪ এপ্রিল শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, ঘন অরণ্যের মাঝে শান্ত মেজাজে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। জীবনের এক সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করে ক্যাপশনে লিখেছিলেন, “লাইফ লেটলি” (Life

সেই হাসিমুখের ভিডিও এখন ভাইরাল, যা দেখে ভক্তদের দীর্ঘশ্বাস যেন থামছেই না। কেউ কেউ লিখেছেন, “পৃথিবী কেবল আমাদের বাইরের আলোটা দেখে, কিন্তু আমরা কতটা বোঝা বয়ে বেড়াচ্ছি তা কেবল আকাশের তারাই জানে।”

সূত্রের খবর, সান টিভির অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘কায়াল’-এ অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন সুভাষিণী। একজন নবাগত হিসেবে তামিল ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে তাকে প্রচুর লড়াই করতে হয়েছে। ছোট ছোট চরিত্রে অভিনয়ের পর ‘কায়াল’ ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

ভিডিও কলে স্বামীর সঙ্গে ঝগড়ার পর আত্মহত্যা করলেন অভিনেত্রী

আপডেট টাইম : ১১:২৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬