ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মামলাজট কমাতে লিগ্যাল এইড আরও কার্যকর করতে হবে: আইনমন্ত্রী এমপিও শিক্ষকদের এপ্রিলের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম জারি সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করল ইংল্যান্ড ‘সাঈদী-নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত’ রাজধানীতে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে গেলেন যুবক ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৫ সালে নেট মুনাফা অর্জন ৯৬৫ কোটি টাকা মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের লোক জামায়াত করলে ডাবল অপরাধ: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যুদ্ধ বন্ধে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

পানি সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ: সংগ্রাম ও সাফল্যে উজ্জ্বল শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ২৬ বার

Oplus_16908288

দেশের প্রখ্যাত রাজনীতিবিদ মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার মধ্য দিয়ে তিনি জাতীয় রাজনীতিতে এক দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন।

১৯৬৮ সালের ২ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামে এক সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে তাঁর জন্ম। পিতা হাজী বশির উল্যাহ চৌধুরী ও মাতা হোসেনে আরা বেগমের স্নেহ-আদর্শে বেড়ে ওঠা এ্যানি শৈশব থেকেই নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধে অনন্য ছিলেন।

শিক্ষাজীবনেও তিনি ছিলেন মেধাবী ও অধ্যবসায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়নিক প্রযুক্তিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও এমএসসি ডিগ্রি অর্জনের পর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা-ইন-এডুকেশন সম্পন্ন করেন। ছাত্রজীবনেই তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতার বিকাশ ঘটে।

রাজনীতির হাতেখড়ি ছাত্রদলের মাধ্যমে। ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লক্ষ্মীপুর সফরকে কেন্দ্র করে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ শুরু করেন তিনি। পরবর্তীতে তেজগাঁও কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে ডাকসুর সদস্য নির্বাচিত হয়ে ছাত্র রাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করেন। পরে ডাকসুর ভারপ্রাপ্ত ভিপি হিসেবেও দায়িত্ব পালন করেন।

পরবর্তীকালে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ছাত্র বিষয়ক সম্পাদক ও প্রচার সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসন কমিটির সমন্বয়ক এবং মিডিয়া সেলের সদস্য সচিব হিসেবেও তিনি সক্রিয় রয়েছেন।

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি পানি সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সংসদ সদস্য হিসেবে তিনি শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, বস্ত্র ও পাট এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে দায়িত্ব পালন করেন। এছাড়া সর্বদলীয় সংসদীয় গ্রুপের (APPG) ভাইস চেয়ারম্যান হিসেবে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

ব্যক্তিজীবনে তিনি পারভীন আক্তার চৌধুরীর সঙ্গে বিবাহিত এবং দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
রাজনীতি, সমাজসেবা ও রাষ্ট্র পরিচালনায় সততা, নিষ্ঠা ও কর্মপ্রচেষ্টার মাধ্যমে মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি নিজেকে এক জনবান্ধব ও দায়িত্বশীল নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মামলাজট কমাতে লিগ্যাল এইড আরও কার্যকর করতে হবে: আইনমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ: সংগ্রাম ও সাফল্যে উজ্জ্বল শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

আপডেট টাইম : ০৮:৩০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬