ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

সন্ধ্যা ৬টার পর সিনেমার শো বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৪৯ বার

ঈদের আমেজ কাটতে না কাটতেই প্রেক্ষাগৃহপ্রেমীদের জন্য এলো হতাশার খবর। রাজধানীর জনপ্রিয় মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস ঘোষণা দিয়েছে-৫ এপ্রিল থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর তাদের সব সিনেমার শো বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত অনির্দিষ্ট সময়ের জন্য কার্যকর থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ (৪ এপ্রিল) দেওয়া এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, সরকারি সাম্প্রতিক জরুরি নির্দেশনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৬টার পর দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার বিধান কার্যকর হওয়ায় সিনেমা হলের প্রাইম টাইম শোগুলো আপাতত স্থগিত রাখতে হচ্ছে।

প্রেক্ষাগৃহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ধরা হয় সন্ধ্যার পরের শোগুলোকে। সেই সময়ের প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও হতাশা। বিশেষ করে যারা ঈদের ছুটিতে সিনেমা দেখার পরিকল্পনা করেছিলেন, তাদের পরিকল্পনায় পড়েছে বড় ধাক্কা।

ব্লকবাস্টার কর্তৃপক্ষ জানিয়েছে, ৫ এপ্রিল থেকে সন্ধ্যার পরের যেসব শোর জন্য আগাম টিকিট কাটা হয়েছে, সেগুলোর অর্থ নির্ধারিত প্রক্রিয়ায় ফেরত দেওয়া হবে।

এদিকে একই পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স-এ। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানান, তারা সরকারি নির্দেশনা পর্যালোচনা করছেন। তবে আপাতত ৫ ও ৬ এপ্রিল সন্ধ্যা ৬টার পরের সব শো স্থগিত রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্তগুলো ধাপে ধাপে তাদের ওয়েবসাইটে জানানো হবে।

তিনি আরও জানান, এই দুই দিনের জন্য অগ্রিম টিকিট বিক্রি না করায় দর্শকদের রিফান্ড জটিলতায় পড়তে হচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু বড় মাল্টিপ্লেক্সই নয়, দেশের অন্যান্য প্রেক্ষাগৃহও একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে। ফলে চলমান সিনেমা বাজারে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

সন্ধ্যা ৬টার পর সিনেমার শো বন্ধ

আপডেট টাইম : ১১:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬