ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তুমি মানুষ ভালা না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৪ বার

ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা মৌলিক নতুন গান নিয়ে নিয়মিত হাজির হয়ে থাকেন। সম্প্রতি মুক্তি পাওয়া তার গাওয়া ‘এমন ভালোবাসা চাই না’ শিরোনামের গানটি শ্রোতা-দর্শকের মধ্যে ভালো সাড়া ফেলেছে।

এরই ধারাবাহিকতায় এবার প্রকাশের অপেক্ষায় রয়েছে তার গাওয়া নতুন গান ‘তুমি মানুষ ভালা না’। এর আগে একই ভাবনায় ‘মানুষ ভালা না’ শিরোনামের একটি গান গেয়েছিলেন তিনি, যা শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়তা পায়। নতুন গানে সেই পরিচিত আবহ বজায় রেখেই শিরোনামে যুক্ত হয়েছে ‘তুমি’, যা গানে এনে দিয়েছে ভিন্নমাত্রা।

নতুন গানটির কথা লিখেছেন মামুন আফনান রুমী, আর সুর করেছেন সাগর। এর আগে ‘মানুষ ভালা না’ গানটির গীতিকার ও সুরকার ছিলেন মামুন আফনান রুমী ও শাহরিয়ার রাফাত। শিগগির গানটি ইউটিউবে প্রকাশ পাবে বলে জানা গেছে।

গানটি নিয়ে সালমা বলেন, “একই গীতিকারের লেখা ‘মানুষ ভালা না’ গানটি শ্রোতাদের বেশ ভালো লেগেছিল। আশা করছি, ফোক ঘরানার ‘তুমি মানুষ ভালা না’ গানটিও সবার ভালো লাগবে। গানটির কথা ও সুর আমার খুব পছন্দ হয়েছে। মিউজিক ভিডিওটিও সুন্দর হয়েছে। সব মিলিয়ে গানটি নিয়ে আমি আশাবাদী।”

বলে রাখা ভালো, সম্প্রতি প্রকাশিত ‘এমন ভালোবাসা চাই না’ শিরোনামের গানের কথা লিখেছেন অনুরূপ আইচ, সুর করেছেন শরীফ আল দ্বীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তুমি মানুষ ভালা না

আপডেট টাইম : ১১:০০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬