ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা: আগে এগিয়ে অপু, পরে বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৫৭ বার

Oplus_16908288

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে ঘিরে জন্মদিন এলেই আলোচনায় উঠে আসেন তার জীবনের দুই গুরুত্বপূর্ণ মানুষ—অপু বিশ্বাস ও শবনম বুবলী। এবারও তার ব্যতিক্রম হয়নি।

শনিবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিনকে কেন্দ্র করে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছার পাশাপাশি নজর ছিল এই দুই নায়িকার দিকেও—কে আগে শুভেচ্ছা জানান, সেটিই হয়ে ওঠে আলোচনার মূল বিষয়।

খোঁজ নিয়ে জানা যায়, শুভেচ্ছা জানানোর দৌড়ে এগিয়ে ছিলেন অপু বিশ্বাস। জন্মদিনের প্রথম প্রহরেই তিনি নিজের ফেসবুক স্টোরিতে একটি আবেগঘন ভিজ্যুয়াল শেয়ার করে শুভেচ্ছা জানান। সেখানে শাকিব খানের সঙ্গে একটি নাচের মুহূর্ত দেখা যায়, আর পেছনে বাজছিল ‘হ্যাপি বার্থডে’ গান। কোনো লিখিত বার্তা না থাকলেও স্টোরিটি ছিল আবেগময় ইঙ্গিতে ভরা।

অন্যদিকে, কিছুটা সময় নিয়ে বিকালের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুভেচ্ছা জানান শবনম বুবলী। তিনি একটি পারিবারিক ছবি পোস্ট করেন, যেখানে তাদের সন্তান শেহজাদ খান বীরকে জড়িয়ে আছেন শাকিব খান। ছবিটি গত বছর যুক্তরাষ্ট্রে তোলা বলে জানা গেছে। ক্যাপশনে সংক্ষিপ্তভাবে তিনি লেখেন—‘শুভ জন্মদিন’, সঙ্গে ছিল ভালোবাসার ইমোজি।

বুবলীর পোস্ট প্রকাশের পরপরই ভক্তদের ব্যাপক সাড়া দেখা যায়। অল্প সময়েই হাজারো রিঅ্যাকশন ও শত শত মন্তব্য জমা পড়ে, যেখানে অনেকেই শুভেচ্ছা জানানোর সময় নিয়ে আলোচনা করেন।
সব মিলিয়ে সময়ের হিসেবে স্পষ্ট—প্রথম শুভেচ্ছা জানিয়েছেন অপু বিশ্বাস, আর পরে নিজের মতো করে ভালোবাসা প্রকাশ করেছেন শবনম বুবলী।

এদিকে জন্মদিন উপলক্ষে শাকিব খানের আসন্ন সিনেমা রকস্টার-এর ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে। বর্তমানে এই সিনেমার শুটিংয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন আজমান রুশো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা: আগে এগিয়ে অপু, পরে বুবলী

আপডেট টাইম : ১২:৫০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬