ঢাকা ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

মদনে সীমানা বিরোধে প্রাণহানি, প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-লুটের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৫০ বার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির মৃত্যু এবং পরবর্তীতে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২২ মার্চ) বিকেলে উপজেলার পদারকোণা গ্রামের নয়াপাড়া এলাকায় বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে মঞ্জু মিয়া (৬৫) অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মঞ্জু মিয়ার স্বজনরা ক্ষুব্ধ হয়ে ওই দিন রাতেই প্রতিপক্ষ আমীর হোসেন ও শান্তু মিয়ার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি গরু-বাছুর, বিয়ের স্বর্ণালংকারসহ মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায়।

এ সময় বাড়িতে থাকা নারী ও শিশুদের ওপরও হামলার ঘটনা ঘটে। এতে শান্তু মিয়ার স্ত্রী মঞ্জুরাসহ বেশ কয়েকজন আহত হন। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ ঘটনায় তাদের প্রায় ৪৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

মদনে সীমানা বিরোধে প্রাণহানি, প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-লুটের অভিযোগ

আপডেট টাইম : ০২:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬