ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

এভারেস্ট জয়ের স্বপ্ন শরিফুল রাজের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৭০ বার

এভারেস্ট জয়ের অবিশ্বাস্য ও দুঃসাহসিক স্বপ্নের কথা জানালেন ঢালিউড অভিনেতা শরিফুল রাজ। বাংলা চলচ্চিত্রের অন্য কোনো তারকার কণ্ঠে এর আগে এমন সংকল্পের কথা সচরাচর শোনা যায়নি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে অংশ নিয়ে রাজ প্রকাশ করেন যে, হিমালয়ের চূড়ায় পা রাখা তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। এই লক্ষ্য পূরণে তিনি ইতোমধ্যে প্রয়োজনীয় শারীরিক ও মানসিক প্রস্তুতিসহ বিশেষ কিছু কোর্সও সম্পন্ন করেছেন। সব ঠিক থাকলে আগামী এক বছরের মধ্যেই তিনি এভারেস্ট অভিযানের দুর্গম পথে যাত্রা করতে চান।

জেড আই ফয়সাল প্রযোজিত এই বিশেষ অনুষ্ঠানে মেগাস্টার শাকিব খানের জন্মদিন উপলক্ষে তাকে বিনম্র শ্রদ্ধা জানান রাজ। শৈশবে স্কুল পালিয়ে শাকিব খানের ‘মরণ নিশান’ সিনেমা দেখার স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, শাকিব খান অত্যন্ত বড় মনের মানুষ এবং ভীষণ ‘কুল’ একজন ব্যক্তিত্ব। রাজের মতে, শাকিব খানের দীর্ঘকালীন জনপ্রিয়তার রহস্য তার উদার মানসিকতা। পডকাস্টের এই বিশেষ পর্বটি আজ শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

এভারেস্ট জয়ের স্বপ্ন শরিফুল রাজের

আপডেট টাইম : ১১:২৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬