ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আজ থেকে আমরা স্বাধীন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৭৩ বার

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা ও দেশের মানুষের প্রতি ভালোবাসা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বুধবার (২৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এ ভালোবাসা জানান। পোস্টে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ও ত্যাগকে গভীরভাবে স্মরণ করেন অভিনেত্রী।

জয়া আহসান লিখেছেন, ১৯৭১ সালের এই দিনে এদেশের মানুষ পৃথিবীকে জানিয়ে দিয়েছিলো, আজ থেকে আমরা স্বাধীন। পাকিস্তানি শাসকরা আমাদের নিরীহ মানুষের ওপর চাপিয়ে দিয়েছি নৃশংস একটি গণহত্যা।

তিনি লেখেন, এই নয় মাসে কতো না কঠিন আত্মত্যাগ, সাহসী লড়াই, অদম্য স্বপ্নের জয়যাত্রা। মুক্তিযুদ্ধকে, অগণিত শহীদদের, মুক্তিযোদ্ধাদের, সেদিনের স্বপ্ন দেখা এ দেশের কোটি মানুষকে অভিবাদন।

অভিনেত্রী উল্লেখ করেন, পাকিস্তানি শাসকদের নৃশংস গণহত্যার মুখেও বাঙালি জাতি মাথানত করেনি, বরং নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জন করেছে স্বাধীনতা। এছাড়া জয়া আহসান তার লেখায় মুক্তিযুদ্ধের বীর শহীদ, মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার স্বপ্ন দেখা কোটি মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এছাড়া ফেসবুক পোস্টের সঙ্গে একটি ছবি সংযুক্ত করেন জয়। যা স্বাধীনতা দিবসের আবেগ ও চেতনাকে আরও গভীরভাবে তুলে ধরে। তার এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই কমেন্টে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে তার অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আজ থেকে আমরা স্বাধীন

আপডেট টাইম : ১১:২৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬