ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০১৬
  • ৪৩৬ বার

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যেখানে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে সেখানে সরকার দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিচ্ছে। অপরাধীকে আটকের ক্ষেত্রে সরকার প্রায় শতভাগ সফল। কিন্তু নির্যাতন বন্ধ করা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সকলের মানসিকতা পরিবর্তন করতে হবে।

তিনি আজ কেন্দ্রীয় শহীদ মিনারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ব্র্যাকের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বিশেষ প্রচারাভিযানের অংশ হিসাবে সমাবেশে ও সাইকেল র‌্যালির উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাল্য বিবাহও এক ধরনের নারী নির্যাতন। নতুন আইন অনুযায়ী বাল্য বিবাহের সাজা ও জরিমানা বৃদ্ধি করা হয়েছে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, জাতীয় মহিলা সংস্থা’র চেয়ারম্যান মমতাজ বেগম এডভোকেট, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী প্রমুখ।

নাছিমা বেগম বলেন, পুরুষদের দ্বারাই নারী নির্যাতন বেশি হয় তা সত্য, তবে কিছু কিছু ক্ষেত্রে নারীও নারী নির্যাতন করে। তিনি বলেন, নারী পুরুষ সকলে মিলেই নির্যাতন প্রতিরোধ করতে হবে।

সমাজের বিভিন্ন স্তরের নারী পুরুষ সমাবেশে অংশগ্রহণ করে। সমাবেশ শেষে তরুণ তরুণীদের অংশগ্রহণে নারী নির্যাতন বিরোধ সচেতনতামূলক এক সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু করে হাইকোর্ট, প্রেসক্লাব, পল্টন, কাকরাইল, সাত রাস্তা, মহাখালী, জাহাঙ্গীর গেইট হয়ে টিএসসি-তে এসে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স

আপডেট টাইম : ১১:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০১৬