ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পরকীয়ার অভিযোগে এবার সংসার ভাঙলো অভিনেত্রী মৌসুমী হামিদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৬১ বার

ছোটপর্দার পরিচিত মুখ মৌসুমী হামিদ। বছর দুয়েক আগে পারিবারিক সিদ্ধান্তে লেখক ও নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিয়ে করেছিলেন তিনি। তবে ভালোবাসার ঘর টিকলো না স্বামীর পরকীয়ার কারণে।

জানা গেছে, গত বছরের নভেম্বর থেকে তারা এক ছাদের নিচে থাকছেন না। ঘটনার সত্যতা স্বীকার করেছেন মৌসুমী, তবে আপাতত এ নিয়ে বিস্তারিত কিছু বলার মানসিক অবস্থায় নেই।

এ বিষয়ে মৌসুমী হামিদ গণমাধ্যমকে বলেন, ‘আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।’

শোবিজ মহলে রানার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে বেশ কয়েক মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল। নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠতার খবরও সমানে আলোচনা হচ্ছিল। মূলত এসব বিষয় থেকেই সংসারে অশান্তি শুরু হয়। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রানা সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নেন এবং ডিভোর্স লেটার পাঠান মৌসুমীকে।

মৌসুমী ও রানা ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে করেছিলেন। অনুষ্ঠানে তাদের শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পরকীয়ার অভিযোগে এবার সংসার ভাঙলো অভিনেত্রী মৌসুমী হামিদের

আপডেট টাইম : ০৯:৪১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬