ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

আমার কেবলই মনে হয়েছে, নূর যেন বেঁচে থাকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৫৫ বার

ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। ঈদের সিনেমার রেসে নেমেছেন ঢালিউড কিং শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদের মতো তারকারা। তাদের সিনেমা দেখে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন দর্শকরা। শোবিজ অঙ্গনের তারকারাও সিনেমা দেখে প্রতিক্রিয়া জানাচ্ছেন।

আফরান নিশো অভিনীত আলোচিত সিনেমা ‘দম’। রেদওয়ান রনি নির্মিত এ সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ‘দম’ দেখে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনিও।   ’

সোমবার (২৩ মার্চ) বিকালে মেহজাবীন চৌধুরী তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। এ পোস্টে তিনি বলেন, “দম’ আমার কাছে সত্যিই একটা এক্সেপশনাল এক্সপেরিয়েন্স ছিল। একজন অডিয়েন্স হিসেবে মনে হয়েছে, আমি যেন অন্য একটা জগতে চলে গেছি, আফগানিস্তান।”

সিনেমাটি দেখে দমবন্ধ লেগেছে মেহাজাবীনের। তার মতে, “পুরো সময়টা একটা দমবন্ধ লাগা, বন্দি হয়ে থাকার অনুভূতি কাজ করেছে। নূরের সাথে সাথে নিজেকেও বন্দি মনে হয়েছে বারবার, আর রানির জন্য অনেক কষ্ট লেগেছে। আর পুরো সিনেমা জুড়ে একটা জিনিসই মনে হয়েছে, নূর যেন বেঁচে থাকে।”

আফরান নিশোর পারফরম্যান্স নিয়ে মেহজাবীন চৌধুরী বলেন, “আফরান নিশো যেভাবে চরিত্রটা তুলে ধরেছেন, সত্যিই সে নিজের জন্য নতুন একটা বেঞ্চমার্ক সেট করেছেন। এগিয়ে যান, আরো উন্নত করুন।”

পূজা চেরি ও চঞ্চল চৌধুরীর অভিনয় নিয়েও মুগ্ধতা প্রকাশ করেন মেহজাবীন চৌধুরী। তিনি বলেন, “রানীর চরিত্রে পূজা চেরি দারুণ, আর চঞ্চল চৌধুরী সবসময়ের মতোই যা করেন, একদম বেস্ট করেন। খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, সঙ্গে দারুণ কমেডি টাইমিং।”

পরিচালকের দাপুটে প্রত্যাবর্তনের প্রশংসা করে মেহজাবীন চৌধুরী বলেন, “শেষমেশ ডিরেক্টর রেদওয়ান রনিকে এটাই বলতে চাই, কী দারুণ প্রত্যাবর্তন! আপনার অপেক্ষার ফল আপনি নিশ্চয়ই পাচ্ছেন। শুনেছি পুরো টিম বিদেশি ভূমিতে অনেক কষ্ট করেছেন, আর সেটা স্ক্রিনে একদম স্পষ্ট। একজন দর্শক হিসেবে এটাই ছিল একটা অনুভব, একটা যাত্রা। আবারও অনেক অনেক অভিনন্দন, এত কঠিন একটা কাজ এত সুন্দরভাবে তুলে ধরার জন্য।”

‘দম’ সিনেমায় শাহজাহান ইসলাম নূরের চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। আর নূরের মায়ের চরিত্র রূপায়ন করেছেন বরেণ্য অভিনেত্রী ডলি জহুর। আফরান নিশোর স্ত্রী রানী চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি।

‘দম’ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আমার কেবলই মনে হয়েছে, নূর যেন বেঁচে থাকে

আপডেট টাইম : ১১:১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬