ঢাকা ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ঢাবির ডিন থেকে বাউবির উপাচার্য হচ্ছেন ড. ছিদ্দিকুর রহমান খান, অভিজ্ঞতায় ভরসা রাখছে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৫৪ বার

Oplus_16908288

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান দীর্ঘদিন ধরে শিক্ষা ও গবেষণায় অবদান রেখে আসছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির দু’বারের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা তাঁর সাংগঠনিক দক্ষতা ও গবেষণামুখী নেতৃত্বের পরিচায়ক।

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গলাচিপা গ্রামে জন্মগ্রহণকারী এই শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল— ‘নবাবী বাংলার রাজনীতি ও অভিজাত শ্রেণি: একটি সমাজতাত্ত্বিক অধ্যয়ন’।

১৯৯৫ সালে বি এ এফ শাহীন কলেজ, ঢাকায় প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরের বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়ে শিক্ষকতা ও গবেষণায় নিজেকে সম্পৃক্ত করেন এবং ধীরে ধীরে অধ্যাপক পদে উন্নীত হন।

সংশ্লিষ্ট মহলের মতে, শিক্ষা প্রশাসন, গবেষণা ও নেতৃত্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ঢাবির ডিন থেকে বাউবির উপাচার্য হচ্ছেন ড. ছিদ্দিকুর রহমান খান, অভিজ্ঞতায় ভরসা রাখছে সরকার

আপডেট টাইম : ০৬:২০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬