ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তারকাদের ঈদ সাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৯৫ বার

ঈদ শব্দের অর্থ আনন্দ বা উদযাপন। ঈদ এলেই চারপাশে ছড়িয়ে পড়ে উৎসবের রঙিন আবহ। এই উৎসবকে ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন শোবিজ অঙ্গনের তারকারা। তাদের ঈদ আয়োজন, পোশাক নির্বাচন আর সাজসজ্জা নিয়ে ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। প্রতি বছরের মতো এবারও ঈদ ফ্যাশনে তারকারা হাজির হয়েছেন নান্দনিকতা ও ব্যক্তিত্বের অনন্য সমন্বয়ে। কে কোন রঙকে প্রাধান্য দিলেন, কিংবা কেমন সাজে নিজেকে উপস্থাপন করলেন—এসব নিয়েই জমে উঠেছে আলোচনা। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে তাদের ঈদ লুক, যা মুহূর্তেই কাড়ছে সবার নজর।

এবারের ঈদে তারকাদের ফ্যাশনে স্পষ্ট ছিল ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। কেউ বেছে নিয়েছেন নরম, স্নিগ্ধ রঙের পোশাক—যা এনে দিয়েছে প্রশান্তির ছোঁয়া। আবার কেউ সাহসী রঙ আর ঝলমলে আভিজাত্যে তুলে ধরেছেন গ্ল্যামারের উজ্জ্বল উপস্থিতি। পোশাকের কাট, নকশা আর অলংকার ব্যবহারে দেখা গেছে নতুনত্বের ছাপ, যা ফ্যাশনপ্রেমীদের জন্য হয়ে উঠেছে অনুপ্রেরণার উৎস।

সব মিলিয়ে এবারের ঈদ ফ্যাশন ছিল বৈচিত্র্যে ভরপুর—যেখানে একইসঙ্গে ধরা পড়েছে রুচিশীলতা, সৃজনশীলতা এবং ব্যক্তিগত স্টাইলের স্বাক্ষর। তারকাদের এই রঙিন উপস্থিতি যেন উৎসবের আনন্দকে আরও একধাপ বাড়িয়ে দিয়েছে, আর ভক্তদের মনে তৈরি করেছে নতুন ফ্যাশন ভাবনার অনুপ্রেরণা।

এবারের ঈদে বরাবরের মতো পছন্দের জামদানি শাড়িতে সেজেছেন অভিনেত্রী রুনা খান। সঙ্গে কানে পরেছেন ঝুমকা, কপালে টিপ, হাতে মেহেদী আর আংটি। সব মিলিয়ে সাধারণ সাজেই অসাধারণ লাগছিল তাকে।

এদিকে, অফ-হোয়াইট ও পিঙ্ক রঙের ফ্লোরাল নকশার সালোয়ার-কামিজে নজরকাড়া লুকে ধরা দিয়েছেন বর্ষা। বিশেষ করে নজর কেড়েছে অভিনেত্রীর কাজল-কালো চোখ ও কানে পড়া অক্সিডাইজড ম্যাচিং ঝুমকা।

ঈদে ম্যারুন রঙের সালোয়ার কামিজ পরেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। তার সাজে বিশেষভাবে নজর কেড়েছে কাশ্মীরি স্টাইলের লম্বা ড্যাংলার ঝুমকা।

ঈদে একদম সাধারণ সাজেই ধরা দিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সাদা সালোয়ার কামিজের সঙ্গে বেছে নিয়েছেন মিনিমাল সাজ। চোখে আইলাইনার, ঠোঁটে গোলাপি লিপকালার, কপালে ছোট্ট সাদা স্টোনের টিপ আর চুলগুলো সফট ওয়েভ স্টাইলে ছেড়ে রেখেছেন তিনি।

ঈদে জমকালো আইভরি গোল্ড লেহেঙ্গার আবেদন ছড়িয়েছেন নুসরাত ফারিয়া। তার কেপ স্টাইলের ডিপনেক ব্লাউজ ও সবুজ পাথরের ভারী জুয়েলারি আলাদাভাবে নজর কেড়েছে।

একেবারেই সাদাসিধে রূপে সবার মন কেড়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। ঈদের দিনে বেবি পিঙ্ক কুর্তি ও সাদা পালাজোতেই প্রানবন্ত ছিলেন এই অভিনেত্রী।

লাল পোশাকে অপরূপ অভিনেত্রী মুমতাহিনা টয়া। তার মিনিমাল সাজ, খোলা চুল আর স্নিগ্ধ হাসি মুহূর্তেই নেটিজেনদের আকর্ষণ করে।

গোলাপি-সাদা স্লিভলেস আনারকলি, মিনিমাল জুয়েলারি ও সাজে সেজেছিলেন অভিনেত্রী ভাবনা।

বেবি পিঙ্ক সালোয়ার কামিজ, খোলা চুল, হাত ভর্তি মেহেদি আর মিনিমাল সাজে সেজেছিলেন অভিনেত্রী কেয়া পায়েল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

তারকাদের ঈদ সাজ

আপডেট টাইম : ০৪:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬