ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

নিউজ প্রেজান্টার থেকে নায়িকা, অতঃপর গায়িকা বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ১৬৮ বার

একটা সময় টেলিভিশন স্ক্রিনে সংবাদ উপস্থাপনায় দেখা যেত শবনম বুবলীকে। ২০১৬ সালে চলচ্চিত্রের নায়িকা হিসেবে অভিষেক হয় তার। ঢালিউডের মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক সিনেমায় অভিনয় করে অল্প সময়েই জনপ্রিয়তা পান। এবার নায়িকা থেকে গায়িকা হতে চলেছেন বুবলী।

এই ঈদেই গায়িকা হিসেবে দর্শকদের সামনে আসছেন শবনম বুবলী। হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির ঈদ আয়োজনে গান গাইবেন তিনি। সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে যুগলকণ্ঠে গাওয়া গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।

সাম্প্রতিক সময়ে সংগীতশিল্পী নন- এমন তারকারা ইত্যাদিতে গান গেয়ে কণ্ঠশিল্পী হিসেবে দর্শক-শ্রোতাদের কাছে পরিচিত হয়েছেন, হয়েছেন আদৃত। জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ গেয়েছিলেন শিল্পী তাহসানের সঙ্গে। হয়েছেন আলোচিত, প্রশংসিত। আবার চিত্রনায়ক সিয়াম আহমেদ ও জনপ্রিয় টিভি অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি প্রথমবারের মতো ইত্যাদিতে গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন। সংগীতশিল্পী না হয়েও তারা গেয়েছেন পেশাদার শিল্পীর মতোই।

অবশ্য অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে গান গাওয়ানোটা ইত্যাদির বেশ পুরনো ধারা। যে ধারায় ইতিপূর্বে শামিল হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি, মৌসুমী, এস আই টুটুলের সঙ্গে অভিনেত্রী তানিয়া আহমেদ, মডেল ও অভিনেতা নোবেল, অভিনেত্রী ঈশিতা, তারিন, অপি করিমসহ আরও অনেকেই। তারই ধারাবাহিকতায় এবার গেয়েছেন বুবলী ও ইমরান।

ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর অনুষ্ঠানটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। বরাবরের মতোই অনুষ্ঠানের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন হানিফ সংকেত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

নিউজ প্রেজান্টার থেকে নায়িকা, অতঃপর গায়িকা বুবলী

আপডেট টাইম : ১০:০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬