ঢাকা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘আমরা কুঁড়ি’র ইফতার ও ঈদ উপহার বিতরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৩১ বার

প্রিন্স মাহাদ্বীন প্রিয়ানঃ জাতীয় শিশু-কিশোর সংগঠন আমরা কুঁড়ি’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গত ৬ মার্চ ২০২৬ রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটনের সভাপতিত্বে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা কুঁড়ি পরিচালনা পরিষদের চেয়ারম্যান এবং লুনা পলিমার অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম কামাল উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানো সমাজের সকলের দায়িত্ব। এ ধরনের উদ্যোগ শিশুদের মাঝে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা কুঁড়ির উপদেষ্টা প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান দর্পন, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম এবং আমরা কুঁড়ির উপদেষ্টা রফিকুল ইসলাম কাঞ্চন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা, পুষ্টি ও মানসিক বিকাশে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
পরে উপস্থিত অতিথিরা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন। এ সময় শিশুদের আনন্দঘন অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘আমরা কুঁড়ি’র ইফতার ও ঈদ উপহার বিতরণ

আপডেট টাইম : ০৫:১৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬