ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দীর্ঘদিনের বঞ্চনার অবসান? সচিব পদে উঠতে যাচ্ছেন প্রায় ১৫০ কর্মকর্তা স্বাস্থ্য সেবা বিভাগের সচিব পদে কামরুজ্জামান চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগ রণাঙ্গন থেকে সংসদে: মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক বীর ফজলুর রহমান শিক্ষা সচিব পদে আবদুল খালেকের চুক্তিভিত্তিক নিয়োগ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার এখনই সময় চানখাঁরপুলে ৬ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ দোষী অনেকে তালিকা থেকে বাদ স্থানীয় সরকার নির্বাচন দলীয় হবে কি না, সিদ্ধান্ত সংসদে: ইসি আনোয়ারুল ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় গরু নিয়ে ব্রহ্মপুত্র নদ পার হচ্ছিলেন কৃষক, স্রোতের টানে গেল প্রাণ নির্দেশনা না মানলে শাস্তির ঘোষণা অধিদপ্তরের

দীর্ঘদিনের বঞ্চনার অবসান? সচিব পদে উঠতে যাচ্ছেন প্রায় ১৫০ কর্মকর্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ১ বার

Oplus_16908288

প্রশাসনে দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের জন্য স্বস্তির বার্তা দিয়েছে সরকার। সচিব পদে তাদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় নবম থেকে ১৮তম ব্যাচ পর্যন্ত কর্মকর্তাদের বিবেচনায় আনা হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

গত সোমবার (২ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে নতুন সরকারের প্রথম সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) সভা অনুষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ এই বৈঠকে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায় এবং এ বিষয়ে নীতিগত অগ্রগতির ইঙ্গিত মিলেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক এবং মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এসএসবি সভা মূলত সরকারি প্রশাসনের উচ্চপদ—যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব—পদে পদোন্নতি, চুক্তিভিত্তিক নিয়োগ এবং গুরুত্বপূর্ণ পদে পদায়নের সুপারিশ করার জন্য অনুষ্ঠিত হয়ে থাকে। এবারের বৈঠকে দীর্ঘদিন অবহেলিত কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি সামনে আসে।

সভা সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রায় ১৮ বছর ধরে রাজনৈতিক বা প্রশাসনিক কারণে যারা গুরুত্বপূর্ণ পদ থেকে বঞ্চিত ছিলেন, তাদের মধ্য থেকে মেধাবী, দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হতে পারে। এতে প্রশাসনের ১১ থেকে ১৮তম ব্যাচের অনেক কর্মকর্তার ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দ্বার খুলছে।

ইতোমধ্যে নতুন সচিব নিয়োগের লক্ষ্যে প্রায় ১৫০ জন কর্মকর্তার একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রক্রিয়াটি আইন ও বিধি অনুসরণ করে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা যায়।

নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সচিব ও সিনিয়র সচিব পদে নিয়োগকে ঘিরে তৎপরতা বেড়েছে। পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারাও সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাদের দাবি তুলে ধরেছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিগত সরকারের আমলে দীর্ঘ সময় ধরে পদোন্নতি না পাওয়া কর্মকর্তাদের মধ্য থেকেই নতুন নিয়োগ দেওয়া হতে পারে। ইতোমধ্যে ৮২,৮৪,৮৬ ব্যাচের কর্মকর্তাদেরকে মন্ত্রণালয়ের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে ৮৪ ব্যাচ থেকে বেশ কিছু নিয়োগের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। কর্মরত ১৫ ব্যাচের কর্মকর্তাদের বেশ কিছু সচিব পদে পদোন্নতি দেওয়া যেতে পারে বলে জানা যায়।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল শুরু হয়। আগের সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সচিবের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

এ ছাড়া পরিকল্পনা কমিশনের সচিব পদমর্যাদার তিন সদস্যের পদ, ভৌত অবকাঠামো বিভাগ, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ ও শিল্প ও শক্তি বিভাগের সদস্য পদও বর্তমানে শূন্য। পাশাপাশি জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এবং মুখ্য সমন্বয়ক (এসডিজি) পদেও নিয়োগের অপেক্ষা রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, শূন্য এসব পদে দীর্ঘদিন বঞ্চিত হলেও যোগ্যতা ও অভিজ্ঞতায় এগিয়ে থাকা কর্মকর্তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হলে প্রশাসনে ভারসাম্য ও গতিশীলতা ফিরে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

দীর্ঘদিনের বঞ্চনার অবসান? সচিব পদে উঠতে যাচ্ছেন প্রায় ১৫০ কর্মকর্তা

দীর্ঘদিনের বঞ্চনার অবসান? সচিব পদে উঠতে যাচ্ছেন প্রায় ১৫০ কর্মকর্তা

আপডেট টাইম : ০৫:৪১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬