ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

হাবিবের ‘বুঝি নাই তো আগে’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮১ বার
ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। আর এই বিশেষ আয়োজনের অন্যতম আকর্ষণ থাকে নানা ধরনের সংগীত। সেই ধারাবাহিকতায় এবারের ঈদের পর্বে ভিন্নধর্মী একটি গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ।
যন্ত্রশিল্পীদের সঙ্গে তার একক কণ্ঠে ‘বুঝি নাই তো আগে’ শিরোনামের গানটি উপভোগ করবেন দর্শক। গানটির কথা লিখেছেন এস এ হক অলিক। সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই।
এর আগে গত ঈদের বিশেষ পর্বে হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান দ্বৈতকণ্ঠে একটি গান পরিবেশন করেছিলেন, যা দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।
ফাগুন অডিও ভিশন জানায়, হাবিবের কণ্ঠের গানটি দর্শকদের ভালো লাগবে। বিশেষ করে তরুণ প্রজন্মের দর্শকরা গানটি লুফে নেবেন। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।
বরাবরের মতো এবার ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

হাবিবের ‘বুঝি নাই তো আগে’

আপডেট টাইম : ১১:৪০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬