ঢাকা ০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

টেলিভিশন মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৩ বার

ব্যক্তিগত ঘটনার জেরে প্রায়ই খবরের শিরোনামে আসছেন মেহজাবীন চৌধুরী। গত বছর নভেম্বরে অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এবার মেহজাবীন সমালোচিত হচ্ছেন এয়ারপোর্টে মদের বোতলসহ ধরা পড়ার খবরে। তবে বিষয়টি অস্বীকার করে অভিনেত্রী বলেন, ‘আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে।’

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, গত ১৭ আগস্ট ব্যাংকক থেকে বিএস-২১৮ ফ্লাইটে ঢাকায় ফেরেন মেহজাবীন, তাঁর স্বামী পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের লাগেজ থেকে ১৪ বোতল মদ উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে মামলা হওয়ার বিধান থাকলেও রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে তাঁদের ছেড়ে দেন। এমনকি মেহজাবীনের কাছ থেকে কোনো মুচলেকাও নেওয়া হয়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়।

এমন খবর প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। প্রথমে চুপ থাকলেও আজ সকালে বিষয়টি নিয়ে ফেসবুকে নিজের বক্তব্য দেন মেহজাবীন।

মেহজাবীন চৌধুরী লেখেন, ‘কিছুদিন ধরে আমি লক্ষ করছি, আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে। …নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পেছনে কে বা কারা আছে, তা আমার জানা নেই। আমি শুধু আমার কাজই ফোকাস করতে চাই, আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

টেলিভিশন মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

আপডেট টাইম : ০৮:০০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬