ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

জেলের জালে ধরা পড়ল ২৭ কেজির বাঘাইড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭০ বার

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের কাচকোল এলাকায় জেলের জালে ২৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মাছটি উপজেলার থানাহাট বাজারে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়।

জানা গেছে, উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাচকোল বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে জেলের জালে মাছটি ধরা পড়ে। সেখানে উন্মুক্ত ডাকে তা কিনে নেন বাজারের মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান। পরে বিকালে উপজেলার পাম্পমোড় এলাকায় সাজু মিয়া মাছটি কেটে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৩৭ হাজার ৮০০ টাকায় খুচরা বিক্রি করেন।

ব্যবসায়ী সাজু মিয়া জানান, ব্রহ্মপুত্র নদে পানি কমে যাওয়ায় জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড়, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। বাজারে এ মাছের চাহিদাও রয়েছে।

উপজেলা মৎস্য অফিসার মো. বদরুজ্জামান যুগান্তরকে জানান, এ সময়ে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় বড় বড় মাছ ধরা পড়ছে। এরকম মাছ ধরা পড়লে জেলে ও ব্যবসায়ী উভয়ই খুশি হয়। মৎস্য বিভাগের পক্ষ থেকে এলাকায় এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে তাদের রক্ষা করতে চেষ্টা করা হচ্ছে। যেন তারা নদীতে বংশ বিস্তার করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

জেলের জালে ধরা পড়ল ২৭ কেজির বাঘাইড়

আপডেট টাইম : ০৬:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬