ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আজ সচিবালয়ে অফিস করবেন তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৭ বার

দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার সচিবালয়ে অফিস করবেন। প্রথম কার্যদিবসে তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন বলে জানা গেছে।

এদিন সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর বিকাল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকের পর বিকাল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

অন্যদিকে, সরকার গঠনের পর আজ প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করবেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে তারা কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা করবেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজ নেবেন। এ ছাড়া সাংবাদিকদের ব্রিফিং করবেন মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রণালয়গুলোতে ইতোমধ্যে প্রয়োজনীয়

প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নতুন সরকারের আগমন উপলক্ষে সচিবালয় প্রাঙ্গণে সাজ সাজ রব। বিভিন্ন ভবনের সামনে রঙিন ফুলের টব ও বাগান পরিচর্যার মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিয়মিত দাপ্তরিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজ সচিবালয়ে অফিস করবেন তারেক রহমান

আপডেট টাইম : ০৯:৪৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬