ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় আমনের বাম্পার ফলন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানাল ইসি যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতার স্বীকৃতি পেল বাংলাদেশ থমথমে গোপালগঞ্জ: অরাজকতার নেপথ্য সমীকরণ, প্রশাসনিক রদবদল ও রাজনৈতিক দায়বদ্ধতা ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ করছে ছাত্রদল পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান

মা হওয়ার গুঞ্জনে বুবলীর উত্তর ‘আমি ডিভোর্সি নই’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২২ বার

আসলেই কি মা হচ্ছেন বুবলী? এটাই এখন শোবিজের আলোচিত প্রশ্ন। অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের বিপরীতে বুবলীর রহস্যময় জবাব বিষয়টিকে আরও জটিল করেছে। এবার এক পডকাস্টে এসে বুবলী জানালেন, তিনি যেহেতু ডিভোর্সি নন, তাই মা হচ্ছেন নাকি হচ্ছেন না, সে বিষয়ে কথা বলা তাঁর একান্তই ব্যক্তিস্বাধীনতা।

বছরের শুরু থেকেই গুঞ্জন ছড়িয়েছে, আবার মা হচ্ছেন বুবলী। বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী—এমন খবরও প্রকাশ হয়েছে। তবে বারবার মিডিয়ার সামনে এলেও বিষয়টি পরিষ্কার করেননি বুবলী। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের এক পডকাস্টে অতিথি হয়েছিলেন বুবলী। অনুষ্ঠানে ব্যক্তিগত নানা বিষয়ে কথা বললেও, আবার মা হওয়ার খবরটি পরিষ্কার করেননি এই নায়িকা। বুবলী বলেন, ‘আমি একজন বিবাহিত মানুষ। আমি ডিভোর্সি নই। তাই প্রেগন্যান্ট হচ্ছি কি না হচ্ছি, এটা কখন দর্শকদের বলব বা কেন বলছি না—এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিস্বাধীনতা। একজন বিবাহিত নারীকে নিয়ে যখন মানুষ অনেক গল্প তৈরি করে, সেটা খুব দুঃখজনক। সবকিছু কেন দর্শকদের কাছে জবাবদিহি করতে হবে। ব্যক্তিগত বিষয়গুলো কখন বলব, এটাও আমাদের নিজস্ব সিদ্ধান্ত।’

শবনম বুবলী। ছবি: সংগৃহীত
শবনম বুবলী। ছবি: সংগৃহীত

বছর চার আগে শাকিব খান একাধিক সাক্ষাৎকারে বলেছেন, অপু বিশ্বাস ও বুবলী—দুজনেই তাঁর জীবনে এখন অতীত। এই প্রসঙ্গে বুবলী বলেন, ‘ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা। এখানে অতীত বলে কোনো অপশন থাকে না।’ শাকিবের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে বুবলী জানান, তাঁদের মধ্যে অভিমান বা ভুল-বোঝাবুঝি হতেই পারে। তবে সময়ের সঙ্গে সেগুলো ঠিকও হয়ে যায়। তিনি বলেন, ‘আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে দ্বিধায় থাকেন, তাই পরিষ্কার করলাম।’

শাকিব খানকে নিয়ে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় পাল্টাপাল্টি পোস্ট দেন বুবলী ও অপু বিশ্বাস। এ নিয়ে বাগ্‌যুদ্ধও চলে তাঁদের। এ বিষয়ে বুবলী বলেন, ‘আমার পক্ষ থেকে কখনোই পাল্টাপাল্টি বিষয়টি আসেনি। অনেকে আছে, যারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করেছে, আবার বিএনপির সময়ে হয়েছে বিএনপি।… অন্যকে কপি করলে তো আমিও ভাবতাম এভাবে রাজনীতি করব। অনেকে তো একবার মুসলিম হচ্ছে, একবার হিন্দু হচ্ছে, আবার মুসলিম হচ্ছে। আমি এসব করি না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মা হওয়ার গুঞ্জনে বুবলীর উত্তর ‘আমি ডিভোর্সি নই’

আপডেট টাইম : ১১:০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬