ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানাল বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৪ বার

Oplus_16908288

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ছয় জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা।

সমিতির পক্ষ থেকে প্রকাশিত পৃথক দুইটি অভিনন্দন বার্তায় বলা হয়, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর—এই ছয় জেলা থেকে নির্বাচিত ৩৭ জন জাতীয় সংসদ সদস্যকে অভিনন্দন জানানো হচ্ছে। সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত প্রতিনিধিরা নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রায় দুই কোটি মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকার প্রত্যাশা
অভিনন্দন বার্তায় আইন-শৃঙ্খলার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, বেকারত্ব নিরসন এবং জনজীবনের সামগ্রিক উন্নয়নে সমন্বিত ও টেকসই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়।

একই সঙ্গে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

তারেক রহমানকে বিশেষ শুভেচ্ছা:
পৃথক আরেকটি বার্তায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় এই বিজয় অর্জিত হয়েছে।

সমিতির নেতারা আশাবাদ ব্যক্ত করেন, তার নেতৃত্বে গঠিত সরকার দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সুদৃঢ় করবে এবং একটি ন্যায়ভিত্তিক, অংশগ্রহণমূলক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখবে।

স্বাক্ষরকারীরা:
বিবৃতিতে স্বাক্ষর করেন সমিতির মহাসচিব নাসির-উদ-দৌলা এবং সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ় করার লক্ষ্যে নবনির্বাচিত প্রতিনিধিদের সক্রিয় ও ইতিবাচক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানাল বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা

আপডেট টাইম : ০৫:০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬