ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

কুয়েট ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা, বাসভবনে অবরুদ্ধ করার চেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯০ বার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য ড. মো. মাকসুদ হেলালীকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন একদল শিক্ষার্থী। একইসঙ্গে তার বাসভবনে অবরুদ্ধ করার চেষ্টার অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে কুয়েট ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসভবনের সামনে অবস্থানকারীদের সরিয়ে দেয়।

এর আগে ‘কুয়েট সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে বাসভবনের সামনে একটি ব্যানার টানানো হয়। সেখানে সাবেক ভিসি ড. মো. আলমগীর–এর সহযোগী আখ্যা দিয়ে বর্তমান ভিসিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

উপাচার্য ড. মো. মাকসুদ হেলালী বলেন, রাত সাড়ে আটটার দিকে কয়েকজন শিক্ষার্থী তাঁর বাসভবনের সামনে এসে প্রধান ফটকে তালা দেওয়ার চেষ্টা করেন। তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ক্যাম্পাস ছাড়ারও আহ্বান জানান। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, কুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা ও পাল্টাপাল্টি সংঘর্ষের পর দীর্ঘদিন অচলাবস্থা বিরাজ করছিল। পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির মুখে তৎকালীন ভিসি ড. মাসুদকে অব্যাহতি দিয়ে ড. মো. মাকসুদ হেলালীকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

কুয়েট ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা, বাসভবনে অবরুদ্ধ করার চেষ্টা

আপডেট টাইম : ০১:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬