ঢাকা ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: দুদক

সংসদ নির্বাচনে ভোট দেওয়া নিয়ে যে বার্তা দিলেন অনন্ত জলিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৪ বার

চিত্রনায়ক অনন্ত জলিল ও তার স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন ঢাকায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অনন্ত জলিল বর্ষার সঙ্গে একটি ছবি শেয়ার করে ভোটকেন্দ্রের ঠিকানা ও নিজের ভোটদানের পরিকল্পনা জানান।

ফেসবুক পোস্টে অনন্ত জলিল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আগামী ১২ই ফেব্রুয়ারি সকাল ৯টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আমরা ভোট দিতে যাচ্ছি। আমাদের ভোটকেন্দ্র: মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ (দক্ষিণ পাশের ভবন), প্লট: ১৫/১, ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা।’

তিনি আরও লেখেন, ‘সবাই দোয়া করবেন যার হাতেই ক্ষমতা যাক না কেন, আমাদের প্রিয় দেশ যেন উন্নয়নের পথে এগিয়ে যায়। আমরা যেন নিরাপদ ও সুন্দরভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারি এবং শিক্ষাব্যবস্থার সার্বিক অগ্রগতি অব্যাহত থাকে। শেষে অনন্ত জলিল লিখেছেন, দেশের সকল মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ চাই।’

বর্তমানে অনন্ত জলিল ব্যবসা নিয়ে ব্যস্ত, আর বর্ষা ব্যস্ত আছেন কিছু ব্রাইডাল ফটোশুটে। তাদের সর্বশেষ সিনেমা ছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কিল হিম’, এবং মুক্তির অপেক্ষায় আছে ‘নেত্রী দ্য লিডার, দ্য স্পাই’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ

সংসদ নির্বাচনে ভোট দেওয়া নিয়ে যে বার্তা দিলেন অনন্ত জলিল

আপডেট টাইম : ০৪:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬