ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বরিশাল ও কিশোরগঞ্জের তিন সরকারি কলেজের নাম পরিবর্তন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৮ বার

Oplus_16908288

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বরিশাল ও কিশোরগঞ্জ জেলার তিনটি সরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের সই করা এক প্রজ্ঞাপনে নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল–এর নাম পরিবর্তন করে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল রাখা হয়েছে।

এছাড়া কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজ এখন থেকে ভৈরব সরকারি মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ নামে পরিচিত হবে।

অন্যদিকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ, ইটনা, কিশোরগঞ্জ–এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ইটনা সরকারি কলেজ, ইটনা, কিশোরগঞ্জ।
প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষসহ সব দপ্তরকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কলেজগুলোর প্রশাসনিক কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র এবং ভবিষ্যতের সব কার্যক্রমে পরিবর্তিত নাম ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বরিশাল ও কিশোরগঞ্জের তিন সরকারি কলেজের নাম পরিবর্তন

আপডেট টাইম : ০৬:৫৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬