ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

ফের বাড়ল অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭১ বার

চলতি অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তাব জমা দেওয়ার সময় বাড়িয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী,  আগামী ১ মার্চ পর্যন্ত পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমা দেয়া যাবে। এর আগে গল্প, চিত্রনাট্য ও চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনা জমাদানের শেষ সময় ছিল ২৯ জানুয়ারি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে কাহিনী ও চিত্রনাট্য বাছাইয়ের জন্য প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার প্রতিষ্ঠান, লেখক ও চিত্রনাট্যকারদের কাছ থেকে প্যাকেজ প্রস্তাব আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

চলচ্চিত্র শিল্পের প্রসার এবং মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে সর্বোচ্চ ১২টি পূর্ণদৈর্ঘ্য ও ২০টি স্বল্পদৈর্ঘ্য—মোট ৩২টি চলচ্চিত্রকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্ষেত্রে একটি মূল কপিসহ ১২ সেট এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্ষেত্রেও একটি মূল কপিসহ ১২ সেট পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমা দিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

ফের বাড়ল অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা

আপডেট টাইম : ১১:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬