ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

অভিবাসীদের অধিকার রক্ষায় যৌথ উদ্যোগের আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১২ বার

শ্রম অভিবাসনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (১ ফেব্রুয়ারি) ‘‌আবুধাবী ডায়ালগ ২০২৬’ সংলাপের দ্বিতীয় দিনের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাতাইজেশন মন্ত্রী ড. আব্দুর রহমান আব্দুল মান্নান আল আওয়ারের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন তিনি।

এ সময় ড. আসিফ নজরুল এই প্ল্যাটফর্মকে নিরাপদ, সুশৃঙ্খল ও নৈতিক শ্রম অভিবাসন নিশ্চিতের জন্য একটি বিশ্বস্ত ও কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ শ্রম প্রেরণকারী দেশ। প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতির পাশাপাশি গন্তব্য দেশগুলোর উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে এখনও কিছু অভিবাসী শ্রমিক শোষণ ও অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন, যা প্রেরণকারী ও গ্রহণকারী দেশগুলোর যৌথ উদ্যোগেই সমাধান সম্ভব।

তিনি সরকারের সাম্প্রতিক উদ্যোগ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শতভাগ ডিজিটাল ওভারসিজ এমপ্লয়মেন্ট পোর্টাল চালু, প্রি-ডিপার্চার সহায়তা ও ওভারসিজ ওয়েলফেয়ার সার্ভিস জোরদার, আন্তর্জাতিক মানে দক্ষতা প্রশিক্ষণ উন্নীতকরণ এবং প্রতারণামূলক নিয়োগের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ।

অভিবাসনের ক্ষেত্রে নৈতিক নিয়োগ, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং অভিবাসী শ্রমিকদের মানবিক মর্যাদা রক্ষায় অংশগ্রহণকারী দেশগুলোর যৌথ প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করেন ড. আসিফ নজরুল।

সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠককালে উপদেষ্টা দণ্ডপ্রাপ্ত ২১২ জন বাংলাদেশি প্রবাসীর প্রতি সাধারণ ক্ষমা প্রদর্শনের জন্য আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। এ সময় বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণসহ বিভিন্ন ভিসাজনিত সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

আমিরাতে অবস্থানরত অনেক প্রবাসী বাংলাদেশি ভিসাসংক্রান্ত জটিলতায় পড়েছেন। এসব সমস্যা নিরসনে সহযোগিতা কামনা করে বিশেষ করে ফ্যামিলি ভিসা, নাবিক ভিসা ও ট্রান্সফার ভিসার জটিলতা দ্রুত সমাধানের অনুরোধ জানান।

এর আগে গত ৩১ জানুয়ারি ড. আসিফ নজরুল পাকিস্তানের ফেডারেল মন্ত্রী (প্রবাসী পাকিস্তানি ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক) চৌধুরী সালিক হোসাইন এবং ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব মাইগ্র্যান্ট ওয়ার্কার্সের সচিব হ্যান্স লিও ক্যাকডাকের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে শ্রম অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, নৈতিক নিয়োগ ও অভিবাসী কল্যাণে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, গতকাল ৩১ জানুয়ারি দুবাইয়ের ইন্টারকন্টিনেন্টাল দুবাই ফেস্টিভ্যাল সিটি হোটেলে আবুধাবী ডায়ালগের অষ্টম মন্ত্রী পর্যায়ের সভার উদ্বোধন হয়। এতে ১৭টি সদস্য দেশের প্রতিনিধি, সিনিয়র কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এবারের আসরে প্রথমবারের মতো ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) লেবার সেন্টারের প্রতিনিধিরাও যুক্ত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

অভিবাসীদের অধিকার রক্ষায় যৌথ উদ্যোগের আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের

আপডেট টাইম : ১১:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬