ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে আজ আইজিপির নামে বিভ্রান্তিকর মন্তব্য প্রচার, সতর্ক করল পুলিশ সদর দপ্তর ঈদুল ফিতর: শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ ঢাকা ও আশপাশে দুপুরের মধ্যে ঝড়ের আভাস ঈদের দিন কালবৈশাখী ঝড়ের শঙ্কা, ঈদ জামাতের সময় হতে পারে বৃষ্টি আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী ২০২৬ সালে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা রোজার মধ্যে ভক্তের সাথে হানিয়া আমিরের ভিডিওকলের ক্লিপ ভাইরাল

নির্বাচনী দায়িত্ব পালনে ৩২ নির্বাহী ম্যাজিট্রেটকে ৮ বিভাগে পদায়ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫ বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়ীত্ব পালনে ৩২ জন নির্বাহী ম্যাজিট্রেটকে ৮ বিভাগে পদায়ন করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার উপসচিব মোহাম্মদ নুর এ আলম সাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।

এতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি প্রতিপালন নিশ্চিত করতে ভোটগ্রহণের ২ (দুই) দিন পর পর্যন্ত সময়ের জন্য বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে দ্যা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ এর সেকশন ১০(৫) মোতাবেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ এবং মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারা মোতাবেক তাঁদের নামের পাশে বর্ণিত অধিক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হলো।

ন্যস্তকৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, চট্রগ্রাম বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৪জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৩ জন ও মংমনসিংহ বিভাগে ৪ জনকে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্ষমতাপ্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণকে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার তাঁর আওতাভুক্ত এলাকার চাহিদার ভিত্তিতে পদায়ন করবেন। ক্ষমতাপ্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদায়নের পর সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট/রিটানিং অফিসারের নিকট  যোগদান/রিপোর্ট করবেন।

ক্ষমতাপ্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে সংশ্লিষ্ট বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত রাখবেন এবং ক্ষমতাপ্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে প্রতিদিন সংশ্লিষ্ট বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটানিং অফিসার বরাবর পাঠাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে আজ

নির্বাচনী দায়িত্ব পালনে ৩২ নির্বাহী ম্যাজিট্রেটকে ৮ বিভাগে পদায়ন

আপডেট টাইম : ১১:৪০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬