ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় আমনের বাম্পার ফলন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানাল ইসি যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতার স্বীকৃতি পেল বাংলাদেশ থমথমে গোপালগঞ্জ: অরাজকতার নেপথ্য সমীকরণ, প্রশাসনিক রদবদল ও রাজনৈতিক দায়বদ্ধতা ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ করছে ছাত্রদল পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান

দাখিল পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১২৩ বার
চলতি বছরের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। ঘোষিত সূচি অনুযায়ী, এ পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে।

মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ এপ্রিল মঙ্গলবার ‘কুরআন মাজিদ ও তাজভিদ’ বিষয়ের পরীক্ষার মাধ্যমে এবারের দাখিল পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা চলবে ২৪ মে পর্যন্ত।

প্রকাশিত সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। উল্লেখযোগ্য বিষয়ের পরীক্ষার তারিখগুলো হলো-২১ এপ্রিল : কুরআন মাজিদ ও তাজভিদ, ২৬ এপ্রিল : গণিত, ২৮ এপ্রিল : আরবি দ্বিতীয় পত্র, ৩০ এপ্রিল : বাংলা প্রথম পত্র, ৩ মে : বাংলা দ্বিতীয় পত্র, ৫ মে : ইংরেজি প্রথম পত্র, ৭ মে : ইংরেজি দ্বিতীয় পত্র, ১০ মে : হাদিস শরিফ, ১৭ মে : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ২০ মে : জীববিজ্ঞান, ২৪ মে : উচ্চতর গণিত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তত্ত্বীয় পরীক্ষা শেষে ৭ জুন থেকে ১৪ জুনের মধ্যে সকল বিষয়ের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্র বোর্ডে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বিজ্ঞপ্তিতে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বোর্ড থেকে কিছু বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনাগুলো হলো-

১. পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই আসন গ্রহণ করতে হবে।

২. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

৩. পরীক্ষার্থীদের পরীক্ষার কমপক্ষে তিনদিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

৪. সৃজনশীল, বহুনির্বাচনি ও ব্যবহারিক-প্রতিটি অংশে পরীক্ষার্থীকে পৃথকভাবে পাস করতে হবে।

৫. কেন্দ্রসচিব ব্যতিত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রসচিব কেবল সাধারণ (নন-অ্যান্ড্রয়েড) ফোন ব্যবহার করতে পারবেন।

৬. সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোনো বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দাখিল পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

আপডেট টাইম : ০৯:৪৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬