ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

১২ কোটি টাকার গাড়ি কিনে আক্ষেপ প্রকাশ বাদশার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৯৫ বার

আকাশচুম্বী জনপ্রিয়তা আর দুহাতে টাকা ওড়ানো বলিউডের ‘ব্যাড বয়’ বাদশার ক্ষেত্রে এ যেন খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু মাঝেমধ্যে অতি-উত্তেজনা যে বিপাকে ফেলতে পারে, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এই র‍্যাপার। কেবল ঝোঁকের বশে সাড়ে ১২ কোটি টাকা খরচ করে একটি গাড়ি কিনে এখন আক্ষেপে কপাল চাপড়াচ্ছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাদশা জানান, মাসখানেক আগে হুট করেই ‘রোলস রয়েস কুলিনান সিরিজ ২’ মডেলের একটি বিলাসবহুল গাড়ি কিনে বসেন তিনি। যার বাজারমূল্য প্রায় ১২ কোটি ৪৫ লাখ টাকা। এই গাড়িটি কেনার মাধ্যমে মুকেশ আম্বানি, শাহরুখ খান ও অজয় দেবগনের মতো হাতেগোনা কয়েকজন অতি-ধনী তারকাদের তালিকায় নাম লেখান তিনি।

গাড়িটি কেনার পেছনের গল্প বলতে গিয়ে বাদশা বলেন, ‘ওটা ছিল একেবারেই একটা হঠকারী সিদ্ধান্ত। মনে হলো আজই কিনতে হবে, ব্যস বেরিয়ে পড়লাম। কেনার পর মুহূর্ত কয়েকের জন্য নিজেকে রাজা মনে হচ্ছিল। কিন্তু মালিক হওয়ার ঠিক ১৫ মিনিটের মাথায় সব উত্তেজনা থেমে গেল।’

সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ের পর বাদশার মনে প্রশ্ন জাগে- এর চেয়ে ভালো আর কী হতে পারে? তিনি বলেন, ‘সবচেয়ে দামি জিনিসটা যখন হাতে চলে আসে, তখন পরবর্তী লক্ষ্য খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। সেই শূন্যতা থেকেই মূলত আক্ষেপের শুরু।’

বিলাসবহুল জিনিসের প্রতি বাদশার দুর্বলতা নতুন কিছু নয়। দামি পোশাক বা জুতো দেখলেই তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। তবে এই বিশাল অঙ্কের গাড়ি কেনা যে কেবলই আবেগতাড়িত ছিল, তা এখন অবলীলায় স্বীকার করছেন এই তারকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

১২ কোটি টাকার গাড়ি কিনে আক্ষেপ প্রকাশ বাদশার

আপডেট টাইম : ০৯:২১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬