ঢাকা ০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আবার গাঁটছড়া বাঁধলেন পাখিখ্যাত নায়িকা মধুমিতা, পাত্র কে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৯৭ বার

পাখিখ্যাত ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার আবার বিয়ে করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, পাত্র শোবিজপাড়ার কেউ নন। পেশায় তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বিয়েতে বাঙালি সাজে সেজেছিলেন অভিনেত্রী। লাল বেনারসি, সোনার গয়নায় মোড়া সারা গা, কপালে সূক্ষ্ম চন্দনের কাজ। বিয়ের দিন এ নায়িকা বললেন, ‘পর্দার বিয়ের সঙ্গে এটার কোনো তুলনাই হয় না। নিজের বিয়ে তো সবচেয়ে বেশি স্পেশাল।’

মধুমিতার বিয়েতে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিকসহ অনেকে। কনের সাজে অপরূপা মধুমিতার সঙ্গে তোলা ছবি ফেসবুকের পোস্টে ভাগ করে নিয়েছেন তারা।

বছর পাঁচের বেশি প্রেমের সম্পর্কে ছিলেন মধুমিতা-দেবমাল্য। গত বছরের মার্চের মাঝামাঝি অভিনেত্রী জানান, ডিসেম্বর বা জানুয়ারির শুরুর দিকে সাতপাকে বাঁধা পড়তে চান

ছোট পর্দার হাত ধরেই প্রথম বিনোদন জগতে পা রেখেছিলেন মধুমিতা। ২০১১ সালে সবিনয় নিবেদন ধারাবাহিকের মাধ্যমে তিনি প্রথম টালিপাড়ায় আত্মপ্রকাশ করেন। ২০১৮ সালে, কুসুমদোলা ধারাবাহিকের পরে দীর্ঘদিন বাংলা টেলিভিশন থেকে বিরতি নিয়েছিলেন। তারপর নানা ছবি ও সিরিজে নায়িকার দেখা মিলেছে।

উল্লেখ্য, এর আগেও ঘর বেঁধেছিলেন মধুমিতা। প্রথম মেগা সিরিয়াল চলাকালীন সময়ে সৌরভ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। ২০১৫ সালে মাত্র ২০ বছর বয়সে বিয়ে করেন মধুমিতা। তারপর ২০১৯ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর থেকে নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন এই টালি নায়িকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আবার গাঁটছড়া বাঁধলেন পাখিখ্যাত নায়িকা মধুমিতা, পাত্র কে

আপডেট টাইম : ১১:১৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬