ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইনশাআল্লাহ্, ২ ডিসেম্বর বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির মিলনমেলা ঘটবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬
  • ৩৬৯ বার

মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ টঙ্গীর বিশ্ব ইজতেমাকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও আগামী ২ ডিসেম্বর থেকে তুরাগ নদীর পাড়ে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হচ্ছে।

আর ৬ ডিসেম্বর দুপুরে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে চলতি বছরের পাঁচ দিনের জোড় ইজতেমার সমাপ্তি হবে।

টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি মাওলানা গিয়াস উদ্দিন আহমেদ গত রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ইজতেমার আরেক মুরুব্বি

মাওলানা মো. মামুন জানান, টঙ্গী তুরাগ নদীর তীরে পাঁচ দিনের জোড় ইজতেমায় বিগত দিনে শুধু মাত্র তিন চিল্লাওয়ালা পুরানো সাথীরা অংশগ্রহণ করবেন। পরবর্তী সময়ে তারা জোড় শেষে ইসলামের দাওয়াতের কাজে বের হবেন এবং আগামী বছর ইজতেমার মূল পর্বে তারা আবার একত্রে শরিক হবেন।

টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক কমিটি সূত্র জানায়, ২০১৭ সালের ১৩ জানুয়ারি থেকে ৫২তম বিশ্ব ইজতেমার আসর গাজীপুর মহানগরী শিল্প নগরী টঙ্গী মডেল থানার তুরাগ নদীর তীরে প্রতি বছরের মতো সুবিশাল চটের সামিয়ানার নিচে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা প্রথম পর্ব শুরু হবে। প্রথম পর্ব শেষ হবার পর চার দিন একটানা বিরতি দিয়ে ২০ জানুয়ারি থেকে আবার দ্বিতীয় পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে।

প্রথম পর্বের শেষ দিন ১৫ জানুয়ারি ও দ্বিতীয় পর্বের শেষ দিন ২২ জানুয়ারি সারা বিশ্ব মুসলিম জাহানের সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতিত্ববোধ কামনা করে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইনশাআল্লাহ্, ২ ডিসেম্বর বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির মিলনমেলা ঘটবে

আপডেট টাইম : ১১:০২:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬