ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

আবারও কি মা হতে যাচ্ছেন বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১১৫ বার

আবারও মা হতে যাচ্ছেন ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী! শোবিজ অঙ্গনে যখন এমন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই সাংবাদিকদের প্রশ্নে রহস্যময় জবাব দিলেন অভিনেত্রী। সেই কৌশলী উত্তর যেন তার মা হওয়ার গুঞ্জন আরও উসকেই দিল। গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে চিত্রনায়ক ও সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে শবনম বুবলী দীর্ঘ ছুটি কাটান। এরপরই প্রকাশ্যে আসে বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন।

সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পরীর লুকে হাজির হন বুবলী। অনুষ্ঠানে তার পোশাক ও হাঁটাচলার ভঙ্গিতে বেবিবাম্প স্পষ্ট হয়ে ওঠে ক্যামেরায়। তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। অনুষ্ঠান শেষে কাজ ও ব্যক্তিজীবন নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন তিনি। কথা প্রসঙ্গে উঠে আসে দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টিও।

তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে কৌশলে এড়িয়ে যান বুবলী। রহস্যময় ভঙ্গিতে তিনি বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকবেই, সেটাকে আমি সম্মান করি। সাংবাদিক ভাইরা দর্শকদের প্রতিক্রিয়াই আমাদের কাছে পৌঁছে দেন। তবে আমার মনে হয়, যখন ঘটা করে ব্যক্তিগত কোনো প্রোগ্রাম হবে তখনই এসব বিষয় নিয়ে কথা বলা উচিত। আজ যেহেতু একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে এসেছি, তাই এই আলোচনা আপাতত থাক।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আবারও কি মা হতে যাচ্ছেন বুবলী

আপডেট টাইম : ১০:০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬