ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ইইউ-এর ৭ দেশের দূতের রাজস্ব আদায়ে গতি বাড়াতে অধ্যাদেশ সংশোধন অনুমোদন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা হামজার মধ্যে তারকা হওয়ার সব গুণ দেখছেন লামিন ইয়ামাল জনগণ কেমন সেবা পাচ্ছেন দেখতে বোরকা পরে ভূমি অফিসে ডিসি আদাবর ও মোহাম্মদপুরে তাণ্ডব: সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ১৩ ডিএই এবং বিএডিসি: ১৩ প্রকল্পের পিডি বদলের তোড়জোড় নিয়ে প্রশ্ন বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

জিয়া-খালেদার পর একই মঞ্চে তারেক সিলেটে জনসভা দিয়ে নির্বাচনি যাত্রা শুরু করবেন তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ১১৮ বার

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২২ জানুয়ারি আধ্যাত্মিক নগরী সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফর কেন্দ্র করে সিলেটজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভাকে ঘিরেই আবর্তিত হচ্ছে বিএনপির সব রাজনৈতিক তৎপরতা।

দলীয় সূত্র জানিয়েছে, সফরের শুরুতে তারেক রহমান হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করবেন। এরপর তিনি আলিয়া মাদরাসা মাঠের জনসভায় যোগ দেবেন। এই মাঠ বিএনপির জন্য ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ১৯৯১ সালের পর থেকে খালেদা এ জিয়া বিভিন্ন সময়ে এই মাঠ থেকেই গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিয়েছেন। এবার সেই একই মঞ্চে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান।
সমাবেশ সফল করতে দিনরাত এক করে কাজ করছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘জনসভায় প্রায় তিন লাখ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য নেওয়া হয়েছে। সকাল থেকে সমাবেশ শুরু হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা আগের রাতেই মাঠে অবস্থান নেবেন।’

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘শহিদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার ধারাবাহিকতায় এবার তারেক রহমান এই মাঠে দাঁড়াচ্ছেন। এটি আমাদের জন্য শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এক আবেগঘন মুহূর্ত।’

বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক এবং কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী ইঙ্গিত দিয়েছেন যে, এই সমাবেশ থেকে তারেক রহমান জাতীয় রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। শান্তি ও গণতন্ত্রের বার্তার পাশাপাশি নতুন রাজনৈতিক কর্মসূচির ঘোষণা আসতে পারে সিলেট থেকেই। নেতারা মনে করছেন, এই সফর তৃণমূল পর্যায়ে আস্থার বার্তা পৌঁছে দেবে এবং সিলেটের রাজনীতিতে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে নগরীর নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, জনসভা ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি থাকবে।
সব মিলিয়ে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সিলেটে এখন সাজ সাজ রব। আলিয়া মাদরাসা মাঠের সেই ঐতিহাসিক মঞ্চ থেকেই বিএনপি তাদের আগামী দিনের রাজনীতির নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী

জিয়া-খালেদার পর একই মঞ্চে তারেক সিলেটে জনসভা দিয়ে নির্বাচনি যাত্রা শুরু করবেন তারেক রহমান

আপডেট টাইম : ১১:৫২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬