ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

খালেদা জিয়ার স্মরণে শোকসভায় মানুষের ঢল, সপরিবারে যোগ দিলেন তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ১২৭ বার

রাজধানীতে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোকসভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর গড়ানোর আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পেশাজীবী ও সাধারণ মানুষের ঢল নামতে শুরু করেছে।

এ শোকসভায় কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। তবে দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী নেতারা শোকবক্তব্য দেবেন।

শোকসভায় সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। উপস্থাপনা করছেন আশরাফ কায়সার এবং কাজী জেসিন।

এর আগে, সপরিবারে শোকসভাস্থলে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে রয়েছে, স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং ছোট আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।

বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জ্যেষ্ঠ চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী এবং ধর্মীয় প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। শোকসভার প্রস্তুতি সম্পর্কে অধ্যাপক মাহবুব উল্লাহ জানিয়েছেন, এটি কোনো রাজনৈতিক সমাবেশ নয়, বরং দেশবাসীর সম্মিলিত শোকের বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানটিকে গাম্ভীর্যপূর্ণ রাখতে আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থা।

শোকের মর্যাদা রক্ষায় সভাস্থলে সেলফি তোলা, স্লোগান দেওয়া বা হাততালি দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোনো ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেওয়া হচ্ছে না; সবাইকে নির্ধারিত আসনে বসে শোকসভায় অংশ নিতে দেখা যাচ্ছে। কেবল আমন্ত্রণপত্র প্রদর্শন সাপেক্ষে সুশৃঙ্খলভাবে প্রবেশাধিকার নিশ্চিত করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

খালেদা জিয়ার স্মরণে শোকসভায় মানুষের ঢল, সপরিবারে যোগ দিলেন তারেক রহমান

আপডেট টাইম : ০৭:০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬