ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, আমার সৌভাগ্য যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়েছে। আমি একজন স্বাধীন সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন তিনি।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘নাগরিক সমাজ’র উদ্যোগে আয়োজিত শোকসভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, দেশকে ভালোবেসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাঁর প্রতি শ্রদ্ধা জানাই। জেল, গৃহবন্দি এত কিছুর পরেও উনি যখন ৭ আগস্ট মুক্ত হয়ে ভাষণ দিলেন, সেখানেও তিনি প্রতিশোধের কথা বলেননি। তিনি বলেছিলেন ধ্বংস নয়, প্রতিশোধ নয় প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি। এই যে উদারতা, সেটা যদি আমরা মনে প্রাণে গ্রহণ করতে পারি তাহলে আমরা জ্ঞাণভিত্তিক দেশ গড়ে তুলতে পারব।
তিনি আরও বলেন, আমি সবার কাছে বলব খালেদা জিয়ার যে শেষ বানী জ্ঞাণ ভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান। আমরা যেন সবাই এটাকে ধারণ করি।
Reporter Name 





















