ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সিনেমাতেই থাকতে চান ববি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ১৪৩ বার

দেখতে দেখতে ক্যারিয়ারের ১৬ বছরে পা রাখলেন গ্ল্যামার গার্ল হিসেবে পরিচিত মডেল-অভিনেত্রী ইয়ামিন হক ববি। চিত্রনায়িকার পাশাপাশি সিনেমা প্রযোজনাও করছেন তিনি। তবে কিছুদিন ধরে সিনেমায় আগের মতো অভিনয় করছেন না বিজলিখ্যাত এই নায়িকা। মাঝেমধ্যে পর্দায় দেখা মেলে তার। দেড় বছর আগে মুক্তি পেয়েছিল তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘ময়ূরাক্ষী’। রাশিদ পলাশ পরিচালিত এই সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। যদিও ২০২৫ সালে বেশ কয়েকটি সিনেমার কাজ করেছেন তিনি, যেগুলো মুক্তি পাবে চলতি বছরে। এগুলোর মধ্যে প্রস্তুতিতে এগিয়ে রয়েছে মিনহাজ কিবরিয়া পরিচালিত ‘বেঈমান’, কে এ নিলয়ের ‘বউ’ ও বদিউল আলম খোকনের ‘তছনছ’।

সিনেমা তিনটি নিয়ে ববি বলেন, ‘তিনটি সিনেমার গল্পই ভিন্ন। চরিত্রেও পার্থক্য রয়েছে। দর্শকরা আমাকে যেভাবে চান, সেভাবে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছি। আশা করি, সিনেমাগুলো দর্শকের মন ভরাবে।’

ববি জানালেন, চলতি মাসেই লন্ডনে মুক্তি পাচ্ছে ববির ‘বেঈমান’। এরপর ইউরোপ-আমেরিকার অন্যান্য দেশে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।’ সবশেষ সিনেমাটি আলো ছড়াবে বাংলাদেশে। স্বদেশের আগে ভিনদেশে সিনেমা মুক্তি নিয়ে ববি বলেন, সামনে নির্বাচন নিয়ে দেশ উত্তাল। সবার মনোযোগ এখন ওইদিকে। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে কেউ সিনেমা মুক্তি দিতে চাইবেন না। তাই সিনেমাটি এখন ভিনদেশে মুক্তি পাচ্ছে। তবে চলতি বছরেই দেশের প্রেক্ষাগৃহে আলো ছড়াবে ‘বেঈমান’।

এই সিনেমার মধ্য দিয়ে টানা দেড় বছর পর সিনেপর্দায় হাজির হতে যাচ্ছেন ববি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সময় আমি বসে থাকিনি। কাজ করেছি। আসলে কাজের প্রস্তাব আসে, চাইলে অনেক কাজ করা যায় কিন্তু সব কাজে নিজেকে জড়ানো যায় না। আমার প্রতি দর্শকের যে বিশ্বাস ও ভালোবাসা আছে, তা ধরে রাখতেই বেছে বেছে কাজ করি। একজন চলচ্চিত্রের নায়ক-নায়িকার জন্য বছরে দুই থেকে তিনটি কাজই যথেষ্ট। ভালো প্রস্তুতি নিয়ে পারফেক্ট কিছু করতে গেলে এমনটিই হওয়া উচিত বলে মনে করি। তাতে নিজের স্বকীয়তা বজায় থাকে। আত্মতৃপ্তি অনুভূত হয়। অন্য দেশে চলচ্চিত্রের প্রতিষ্ঠিত শিল্পীরা খুব কম কাজ করেন। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট ভিন্ন। বছরে কোনো অভিনয়শিল্পীর সিনেমা মুক্তি না পেলে মনে করা হয় তার চাহিদা কমে গেছে। তার হাতে কাজ নেই।’

ববির কাছ থেকে জানা গেল, করোনার পর থেকে কমিয়ে দিয়েছেন অভিনয়ের ব্যস্ততা। অচিরেই ‘বউ’ সিনেমার গানের বাকি শুটিং করবেন তিনি। অন্যদিকে বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমার ৮০ ভাগ শুটিং শেষ। রোমান্টিক অ্যাকশন ঘরানার সিনেমা এটি। সিনেমাটির বাকি কাজ শিগগির শেষ হবে। প্রযোজক-পরিচালকের পরিকল্পনা অনুযায়ী ঈদে মুক্তির লক্ষ্যেই এগিয়ে চলছে সিনেমাটির কাজ। এ ছাড়া আরও দু-একটি নতুন চিত্রনাট্য নিয়ে কথা চলছে। চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না বলে জানান ববি।

এর আগেও বেশ কিছু সিনেমার গল্পে নতুনদের সঙ্গে কাজ করেছেন এই নায়িকা। ক্যারিয়ারে শাকিব খানসহ অনেক আলোচিত নায়কের বিপরীতে দেখা গেলেও সম্প্রতি নতুনদের সঙ্গে কাজ নিয়ে তার কোনো আপত্তি নেই। এই প্রসঙ্গে ববি বলেন, ‘প্রত্যেক শিল্পীই ক্যারিয়ারের শুরুতে নতুন থাকেন। সময় ও কাজের অভিজ্ঞতায় তিনিও সিনিয়র হন। নতুনরা মূলত এক বিশ্বাস ও আস্থা নিয়েই সিনিয়রদের সঙ্গে কাজ করেন। তাদের সেই বিশ্বাসকে মূল্যায়ন করা দরকার। আমি নতুনদের গুরুত্ব দিই। তাদের সঙ্গে কাজ করাটাকে আমি সহজভাবেই দেখি।’

আগামীর কাজ ও নিজের পরিকল্পনা জানতে চাইলে ববির জবাব, ‘মূলত দর্শকরা আমাকে রোমান্টিক, অ্যাকশন গল্পের নায়িকা হিসেবেই দেখে আসছেন। আমিও তাদের সেই ভালোবাসাকে সম্মান জানাই। তবে আমি এমন গল্পে অভিনয় করতে চাই যে গল্পটি মানুষের হৃদয়ে দীর্ঘকাল বেঁচে থাকবে। যে চরিত্রে নিজেকে নতুন করে গড়ার সুযোগ থাকবে, যা দিয়ে দর্শকরা আবিষ্কার করবে নতুন এক ববিকে।’

দেশীয় সিনেমার চলমান অবস্থা নিয়ে নায়িকা বলেন, ‘গল্প, নির্মাণ, টেকনিশিয়ানসহ আমাদের চলচ্চিত্রে অনেক সংকট রয়েছে। একটি পরিপূর্ণ সুন্দর সিনেমার জন্য অনেক অন্তরায়

থাকার পরও সিনেমা নির্মাণ হচ্ছে। কিছু সিনেমা ভালো করছে, দর্শক টানছে। বিরাজমান সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারলে আমার সিনেমা বিশ্ববাজারে সুনাম বয়ে আনবে।’

এত কিছুর পরও আপাতত সিনেমা নিয়েই থাকতে চান ববি। ওটিটি প্ল্যাটফর্ম নিয়েও ভাবছেন না ববি। নায়িকার ভাষ্য, ‘আমরা বড়পর্দাতেই কমফোর্ট ফিল করি। এখানে যেহেতু ব্যস্ততা আছে, ওটিটি নিয়ে তাই ভাবছি না। তা ছাড়া যে ধরনের প্রস্তাব পাই সেটা মনের মতো হয় না। তাই ওটিটি থেকে দূরে আছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সিনেমাতেই থাকতে চান ববি

আপডেট টাইম : ০৬:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬