ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, সংশয় ছড়িয়ে লাভ নেই: রিজওয়ানা হাসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১৬৪ বার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে সংশয় ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এতে কোনো লাভ হবে না।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকার গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে বলছে—এতে প্রশ্নবিদ্ধ হওয়ার কিছু নেই। কারণ এটি সরকারের ম্যান্ডেটের অংশ। তিনি স্পষ্ট করেন, সরকার কোনো রাজনৈতিক দল নিয়ে প্রচার চালাচ্ছে না।

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, এ বিষয়ে সরকারের যা করণীয় তা করা হবে। এটি যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয়। তিনি দাবি করেন, যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা বেশি, সেসব দেশের ওপরই মূলত এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। বিচারিক প্রক্রিয়া শেষ না হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল আইনিভাবে নিষিদ্ধ হলে, সে দল কীভাবে নির্বাচনে অংশ নেবে সেটাই প্রশ্ন।

সরকারের অবস্থান তুলে ধরে উপদেষ্টা জানান, আইন ও সংবিধানের আলোকে নির্বাচন সংক্রান্ত সব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, সংশয় ছড়িয়ে লাভ নেই: রিজওয়ানা হাসান

আপডেট টাইম : ১১:১৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬