ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১০ ঘণ্টার ব্যবধানে দেশের ইতিহাসে লোডশেডিংয়ের নতুন রেকর্ড তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ের স্বাদে আপ্লুত কলম্বিয়া ও পার্শ্ববর্তী দেশে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮ শিক্ষা মন্ত্রণালয় ঘিরে গুজবের ঝড় ‘ম্যানেজিং কমিটির দায়িত্বে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি’ এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল নীরব অস্থিরতার পাঁয়তারা ফ্যাসিস্টদের হুজুরকে সালাম দিতে ও দোয়া নিতে এসেছি: ফটিকছড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৮৮ বার

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে জুলাই গণঅভ্যুত্থানের দায়মুক্তি আইন অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, জুলাই-আগস্টে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এমনকি নতুন কোনো মামলা করা যাবে না বলেও জানান তিনি।

গণভোট ও সংস্কার ইস্যুতে তিনি বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা হলো সংস্কার। গণভোট নিয়ে আমরা (সরকার) সংস্কারের পক্ষে দাঁড়িয়েছি, কোন দলের পক্ষে নয়। গণভোট নিয়ে হ্যাঁ’র পক্ষে যেমন বলতে পারবেন, না-এর পক্ষেও বলতে পারবেন। যদি জনগণ ফ্যাসিস্ট আমলের মতো নিপীড়নে থাকতে চায়, তাহলে ‘না’ বলতে পারে গণভোটকে। সেটি সম্পূর্ণ জনগণের ব্যাপার।

সাম্প্রতিক সময়ে ক্রিকেটাঙ্গনের আবহ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ নেয়ার বিষয়ে সরকারের আগের অবস্থানের পুনরাবৃত্তি করেন আইন উপদেষ্টা। বলেন, আমরা আমাদের আবস্থান থেকে সরে যাবো না। বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু শ্রীলঙ্কা হলে, তবেই আমরা খেলতে চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১০ ঘণ্টার ব্যবধানে দেশের ইতিহাসে লোডশেডিংয়ের নতুন রেকর্ড

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন

আপডেট টাইম : ০৫:৫৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬